এক্সপ্লোর
কাশ্মীরের সোপোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু এক জঙ্গির

শ্রীনগর: উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই জঙ্গিদের। গুলির লড়াইয়ে মৃত্যু এক অজ্ঞাত পরিচয়ের জঙ্গির। গোপন সূত্রে জঙ্গিদের আনাগোনার খবর পেয়ে গতকাল মধ্যরাতে সোপোরের হরিতারে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর একটি দল। মধ্যরাতে কিছু ব্যক্তির সন্দেহজনক চলা ফেরা নজরে আসে নিরাপত্তা বাহিনীর।এরপরই শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষে এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও দুই জঙ্গির এলাকায় লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র, গোলা-বারুদ উদ্ধার হয়েছে।
Before You Go
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন






















