এক্সপ্লোর

নাবালক বলে কেন ছাড়? রেহাই পাওয়া অপরাধী সম্পর্কে নির্ভয়ার মা

নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডে সর্বোচ্চ আদালতে বহাল দোষীদের নিম্ন আদালতের দেওয়া ফাঁসির সাজা। কিন্তু গণধর্ষণের ঘটনায় সব থেকে নৃশংস ভূমিকা ছিল যার, বন্দিদশা কাটিয়ে বহাল তবিয়তে সেদিনের সেই নাবালক। ২০১২ সালের ১৬ ডিসেম্বর। সঙ্গীর সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফেরার পথে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন ডাক্তারির ছাত্রী জ্যোতি সিংহ। তাঁর ওপর পাশবিক অত্যাচার চালায় পাঁচ যুবক ও এক কিশোর। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি ৬ জন। জ্যোতির শরীরে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়। টেনে বের করে আনা হয় তাঁর শরীরের অংশ। গুরুতর আহত অবস্থায় ১৩ দিন ধরে হাতপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয় জ্যোতিকে। উড়িয়ে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর। কিন্তু ফিরে আসতে পারেননি ওই ছাত্রী। ঘটনাকে ঘিরে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। ওঠে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে ৬ জনকেই। ২০১৩-তে নিম্ন আদালতে শুরু হয় বিচার। সে সময়, নাবালকের বয়স ছিল, ১৭ বছর ৭ মাস। অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে ৫ মাস বাকি। আইনের চোখে সাবালক না হওয়ায়, তিন বছরের জন্য তাকে পাঠানো হয় হোমে। কারণ, নাবালক বিচার আইনের ১৫(১) ধারা অনুযায়ী, এই বয়সে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি, বিশেষ রিমান্ড হোমে তিন বছরের বন্দিদশা! শুধুমাত্র সেই কারণেই নৃশংস অপরাধ করেও, মাত্র তিন বছর হোমে কাটিয়ে মিলেছে রেহাই। নিম্ন আদালতে মামলা চলাকালীন ২০১৩-র মার্চে তিহাড় জেলে আত্মহত্যা করে রাম সিংহ নামে এক অভিযুক্ত। বাকি ৪জনকে ফাঁসির সাজা শোনায় নিম্ন আদালত। রায় বহাল রাখে দিল্লি হাইকোর্ট। তিন বছর পর ছাড়া পায় সেদিনের নাবালক। অথচ পুলিশের দাবি ছিল, ঘটনায় সবথেকে নৃশংস ভূমিকা ছিল ওই নাবালকেরই। সেই প্রেক্ষিতেই এদিন জ্যোতির মা আশা দেবী বলেন, যে এমন ঘৃণ্য অপরাধ করে, নাবালক বলে তার ছাড় পাওয়া উচিত নয়। নাবালক বলে ধর্ষণ-খুনের মতো অপরাধ করেও মাফ? ধর্ষকের মুক্তি ঘিরে ফের তোলপাড় হয় গোটা দেশ! দাবি ওঠে আইন বদলের। শেষমেশ, ২০১৫ সালের ২২ ডিসেম্বর সংসদে পাস হয় নাবালক বিচার আইন সংশোধনী বিল। যার ফলে, খুন, ধর্ষণ, অ্যাসিড হামলার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে নাবালকের সংজ্ঞা ১৮ বছর থেকে কমিয়ে ১৬ করা হয়। অর্থাৎ জঘন্য অপরাধের ক্ষেত্রে ১৬ বছর বয়সী নাবালকের প্রাপ্তবয়স্কদের মতোই বিচার হবে আদালতে। সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত শাস্তি হবে। তবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের সংস্থান নেই। এতদিন ১৮ বছরের কম বয়সী যে কোনও কাউকে নাবালক হিসাবে ধরা হত! এই বয়সসীমার মধ্যে কেউ অপরাধ করলে, তার সর্বোচ্চ শাস্তি হত তিন বছর। যেমনটা হয়েছিল দিল্লিকাণ্ডের নাবালকের। কিন্তু এবার থেকে তা আর হবে না। জ্যোতির পরিবারের আক্ষেপ, এই কড়া আইন কেন আগে হল না, তাহলে তো আর তিন বছর পরই ছাড়া পেত না নৃশংস অত্যাচারী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget