এক্সপ্লোর

ধর্ষণে গর্ভবতী ক্লাস নাইনের ছাত্রী, গ্রেফতার প্রধান শিক্ষক, গণভোজ দিতে হবে! 'শুদ্ধিকরণ' চায় গ্রাম

নয়াদিল্লি: স্কুলের প্রধান শিক্ষকের ধর্ষণের জেরে গর্ভবতী হওয়া ক্লাস নাইনের ছাত্রীর পরিবারকে সামাজিক বয়কট ওড়িষার কোরাপুট জেলার গ্রামে। চলতি মাসের গোড়ায় মেয়েটির বাবা প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাঁর শিশুকন্যাকে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করার অভিযোগে এফআইআর দায়ের করেন। আদিবাসী আবাসিক স্কুলের ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়। ডাক্তাররা মেয়েটি পাঁচ মাসের গর্ভবতী বলে জানিয়ে গর্ভপাতের প্রশ্ন নাকচ করে দেন। এতে ফাঁপরে পড়েছে মেয়েটির পরিবার। গ্রামবাসীরা তাদের উত্যক্ত করে তুলেছে। তাদের দাবি, বিয়ের আগেই মেয়েটি মা হতে চলছে। তাই ওর শুদ্ধিকরণ করতে হবে। সেই প্রক্রিয়ার অঙ্গ হল, গোটা গ্রামের ভোজনের ব্যবস্থা করতে হবে মেয়েটির পরিবারকে! মেয়েটির বাবা গভীর বিপদে পড়েছেন। বলেছেন, দিনমজুরি করে খাই। গোটা গ্রামকে খাওয়াতে গেলে অন্তত ৩০ হাজার টাকা চাই। এত টাকা কোথা থেকে পাব? তাছাড়া মেয়ের নিয়মিত চেক আপের জন্য তো টাকার প্রয়োজন। জেলা প্রশাসনের কাছ থেকে কোনও সাহায্য মেলেনি বলে জানিয়েছেন তিনি। কোরাপুটের জেলা উন্নয়ন অফিসার জগন্নাথ সোরেন জানিয়েছেন, মেয়েটিকে ধর্ষণের অভিযোগ খতিয়ে দেখেছে যে কমিটি, তারা এতে প্রধান শিক্ষক ছাড়াও হস্টেলের মেট্রনও জড়িত বলে জেনেছে। তিনি এও জানান, বিভাগীয় তদন্ত কমিটি ঘটনাটিকে প্রধান শিক্ষকের 'অবৈধ সম্পর্ক' বলেই মনে করছে। যৌন নিগ্রহ হয়নি বলে তাদের মত। ফলে আর্থিক সাহায্যের সুপারিশ করা যাচ্ছে না। জেলা কালেক্টর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ওড়িষার নির্যাতিতা ক্ষতিপূরণ স্কিম, ২০১৭ অনুসারে ধর্ষিতার ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়ার কথা। ওড়িষায় মহিলাদের ওপর অত্যাচারের মাত্রা গত কয়েক বছরে বেড়েছে। জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান, ২০১৪-য় রাজ্যে ধর্ষণের সংখ্যা ছিল ১৯৭৮। ২০১৫-য় তা বেড়ে হয় ২২৫১টি, ২০১৬-য় ছিল ২১৪৪টি।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget