এক্সপ্লোর

সংখ্যালঘুরা অনেক অধিকার পান, যা সংখ্যাগুরুদের নেই, বললেন কেন্দ্রীয় মন্ত্রী, সংবিধানের নতুন ব্যাখ্যা চেয়ে সওয়াল

নয়াদিল্লি: এ দেশে সংখ্যালঘুরা এমন অনেক অধিকার ভোগ করেন, যা সংখ্যাগুরুদের নেই। বললেন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ। আইনের চোখে সবাই সমান, এই মন্তব্য করে তিনি গত কয়েক বছর ধরে সংবিধানকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, তা 'নতুন করে ভেবে দেখা' উচিত বলে অভিমত জানিয়েছেন। বলেছেন, গত প্রায় দু দশকে সংবিধান ও আইনের যে ধরনের ব্যাখ্যা হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। দলিত আইকন তথা সংবিধানের রূপকার বি আর অম্বেডকরের ১২৭-তম জন্মবার্ষিকী পালনে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আইনের শাসন ও দেশ গঠনে বি আর অম্বেডকরের ভূমিকা শীর্ষক আলোচনায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, সংবিধানে সংখ্যালঘুদের যে ধরনের অধিকার দেওয়া হয়েছে, তারপরও তারা আজও নিজেদের বঞ্চিত মনে করেন। নিজেদের সংস্থা, সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার আছে ওদের, কিন্তু সংখ্যাগুরুদের সেসব নেই। আইন তো সবার ক্ষেত্রে সমানই হওয়ার কথা। প্রায় ৭০ বছর হয়ে গেল সংবিধান গৃহীত হয়েছে, কিন্তু আজও তাকে পুরোপুরি সমাজে আত্মীকরণ করা যায়নি। সাম্প্রতিক কালে আইনের শাসন কায়েম করা যায়নি এবং তার ফলে নানা বৈষম্য মাথাচাড়া দিয়েছে বলে অভিমত জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আইনের শাসন কথাটার মানে সবার জন্যই আইন সমান। কিন্তু যে ১০০ টাকা চুরি করেছে আর যে ১০০ কোটি টাকা, দুজনে কি সমান শাস্তি পায়? এতে কি সমাজ ন্যায়বিচার পায়? পায় না। সুতরাং আইনের সংশোধন দরকার। দেশগঠন সুনিশ্চিত করতে আইনে কারও ছাড় পাওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। সত্য পাল বলেন, এমন একটা শক্তিশালী গণতন্ত্র দরকার যেখানে সবাই শিক্ষিত হবে। দেশে শিক্ষার অধিকার আইন বহাল থাকলেও গত ৮ বছরে তা রূপায়নে কি সফল হয়েছি আমরা? হইনি। আজও লাখ লাখ ছেলেমেয়ে স্কুলে যায় না কেননা আইনের হাতে ক্ষমতাই নেই।

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget