এক্সপ্লোর

২০১৮ সালের ৬ ফেব্রুয়ারির মধ্যে মোবাইল-আধার লিঙ্ক প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, কেন্দ্র

নয়াদিল্লি:  সুপ্রিম কোর্টের এক নির্দেশ প্রসঙ্গে, বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালতে কেন্দ্রের তরফে জানানো হয়, দেশের প্রত্যেকটি মানুষকে ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারির মধ্যে মোবাইল-আধার লিঙ্ক প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়া ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে এখন থেকে বাধ্যতামূলক করা হচ্ছে আধার, জানানো হয়েছে কেন্দ্রের তরফে। বৃহস্পতিবার ১১৩ পাতার একটি নয়া হলফনামা আদালতে জমা দেয় কেন্দ্র। কেন্দ্রের তরফে আইনজীবী জোহেব হুসেন জানিয়েছেন, মোবাইল-আধার লিঙ্কের এই নয়া সময়সীমায় সম্মতি দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত, কেন্দ্র চেয়েছিল আগামী ৩১ মার্চ পর্যন্ত এই লিঙ্কের সময়সীমা বাড়াতে, কিন্তু এক্ষেত্রে কেন্দ্র একা কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। এদিকে এই নির্দেশ সেই সময়ই এল, যখন সোমবারই সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের সামনে একটি পৃথক মামলার শুনানিতে বলা হয় আধারের সঙ্গে মোবাইল যোগ করা হলে, ব্যহত হবে মানুষের গোপনীয়তা। এপ্রসঙ্গে কেন্দ্রকে আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে আদালত। কেন্দ্রের তরফে যে নয়া হলফনামা জমা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন চালু রয়েছে, সেগুলো আগামী ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে লিঙ্ক করিয়ে নিতে হবে। আপাতত ওই সমস্ত অ্যাকাউন্ট অপারেশনলাই থাকবে। তবে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক। মোবাইল-আধার লিঙ্ক ছাড়াও প্যান কার্ডের সঙ্গেও আধার যুক্ত করা বাধ্যতামূলক হয়েছে। তবে যাঁরা এখনও সেটা করিয়ে উঠতে পারেননি, বা যাঁদের আধার কার্ড এখনও আসেনি, তাঁদের প্যান কার্ড এই আর্থিক বর্ষে অন্তত বাতিল করা হবে না, জানানো হয়েছে কেন্দ্রের তরফে। তবে ইদানিং সাইবার হামলা বা হ্যাকিং বাড়লেও, কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আধার সংক্রান্ত কোনও তথ্যই এখনও ফাঁস হয়নি ইউআইডিএআইয়ের সার্ভার থেকে। কেন্দ্রের দাবি আমজনতার আধার তথ্য সুরক্ষিতই রয়েছে এবং থাকবে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget