এক্সপ্লোর

পুজোর আগে সুখবর, কমবে মোবাইল বিল, ট্রাই কল টার্মিনেশন চার্জ প্রতি মিনিটে কমিয়ে ৬ পয়সা করল

নয়াদিল্লি:  উৎসবের মরসুমের আগে আমজনতার জন্য সুখবর। ভারতীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই মঙ্গবাল এক নির্দেশিকা জারি করে জানায়, এবার মোবাইল থেকে মোবাইল ফোন করলে কল টার্মিনেশন চার্জ বাবদ প্রতি মিনিটে ৬ পয়সা করে কাটা হবে। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে এই নতুন চার্জ। তবে ট্রাইয়ের এই নয়া নির্দেশিকা বেশির ভাগ টেলিকম সংস্থাই মানতে নারাজ। সূত্রের খবর, তারা এই নির্দেশের বিরুদ্ধে আদালতে যাওয়ার ভাবনাচিন্তা করছে। আগে মোবাইল থেকে মোবাইল ফোন করলে কল টার্মিনেশন বাবদ মিনিট প্রতি ১৪ পয়সা করে কাটা হত। সেটাই অর্ধেক করে দিল ট্রাই। এমন নির্দেশিকা জারির পিছনে কারণ হিসেবে ট্রাইয়ের তরফে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই পরিবর্তন। ট্রাই তাদের নতুন নির্দেশিকাতে আরও বলেছে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে দেশের মধ্যে করা কল টার্মিনেট করলে শূন্য পয়সা কাটা হবে। তখন অন্য ধরনের কল যেমন ল্যান্ডলাইন থেকে মোবাইল, ল্যান্ডলাইন থেকে ল্যান্ডলাইন, মোবাইল থেকে ল্যান্ডলাইনে ফোন করলেও কল টার্মিনেশন চার্জ শূন্য হয়ে যাবে। ট্রাইয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল রাজন এস ম্যাথুর দাবি, টারিফ সংক্রান্ত এই নয়া নির্দেশ টেলিকম সেক্টরের জন্যে ভয়াবহ। এই ভাবে কোনও আলোচনা না করে এই বদল আনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সেই জন্যেই তারা আইনের দ্বারস্থ হওয়ার ভাবনা চিন্তা করছে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কল টার্মিনেশন চার্জ যদি বার্ষিক ভিত্তিতে কমিয়ে ৬ পয়সা প্রতি মিনিট করা হয়, তাহলে রিলায়েন্স জিও বছরে সেভিংস করবে ৫০০০ কোটির। এয়ারটেলের ক্ষতি হবে দু হাজার কোটির, ভোডাফোনের ক্ষতি হবে ১৫০০ কোটির, আইডিয়ার ১২০০ কোটির। লাভবান হবে রিলায়েন্স কমিউনিকেশন এবং এয়ারসেল। তাদের লাভ হবে আড়াইশো কোটি।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget