এক্সপ্লোর

নোট বাতিল: মোদী খারাপ রাজনীতিবিদ ও প্রশাসক, মিথ্যে বলে বেড়াচ্ছেন, ট্যুইটারে আক্রমণ মমতার

নয়াদিল্লি ও কলকাতা: নোট-কাণ্ডে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্র।

শুক্রবার ট্যুইটারে আবারও এক দফা প্রধানমন্ত্রীকে তুলোধনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীকে ‘খারাপ রাজনীতিবিদ এবং প্রশাসক’ হিসেবে উল্লেখ করে তাঁর অভিযোগ, তিনি মিথ্যা প্রচার করে চলেছেন।

এদিন মাইক্রো-ব্লগিং সাইটে মমতা লেখেন, মোদীজি সব বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। একজন খারাপ রাজনীতিবিদ এবং তার চেয়েও খারাপ প্রশাসক। তিনি মিথ্যে বলছেন।

নোট বাতিল নিয়ে বিরোধী আক্রমণকে কার্যত নেতৃত্ব দিয়ে চলেছেন তৃণমূল সুপ্রিমো। তা সে নিজের রাজ্যে হোক বা রাজধানীতে। এদিন বিজেপি-শাসিত এনডিএ সরকারকে আক্রমণ করে মমতা বলেন, বিরোধীদের মধ্যে ঐক্য রয়েছে, সেখানে আপনারাই বিভক্ত।

https://twitter.com/MamataOfficial/status/802070492060336128

এদিন মোদী সরকারকে আক্রমণ করতে মমতা হাতিয়ার করেন আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডি’জ এবং দেশের অন্যতম শীর্ষ আর্থিক গবেষণা সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই)-এর দেওয়া তথ্যকে।

ট্যুইটারে মমতা লেখেন, দেশের শীর্ষ সংস্থা সি এম আই ই জানিয়েছে, নোট বাতিলের ফলে শুধুমাত্র লেনদেনের ক্ষেত্রে দেশের ১.২৮ লক্ষ কোটি টাকা নষ্ট হয়েছে। বিশ্বখ্যাত সংস্থা মুডি'জ জানিয়েছে, নোট বাতিলের ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হবে।

এই নিয়ে প্রধানমন্ত্রীকে মমতার কটাক্ষ, একদিকে সাধারণ মানুষের অবস্থা শোচনীয় আর অন্যদিকে মোদীজি নিশ্চিন্তে আছেন আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন।

https://twitter.com/MamataOfficial/status/802047553885736960 https://twitter.com/MamataOfficial/status/802047501431803904 https://twitter.com/MamataOfficial/status/802047444112445440

প্রসঙ্গত, সম্প্রতি সমীক্ষক সংস্থা সিএমআইই-এর একটি সমীক্ষা সামনে এসেছে! যা অনুযায়ী, নোট বাতিলের পর থেকে প্রথম ৫০দিনে ভারতীয় অর্থনীতির লোকসান হতে পারে ১ লক্ষ ২৮ হাজার কোটি টাকা! যে আশঙ্কা বৃহস্পতিবারই প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

তাদের রিপোর্ট বলছে, সাধারণ মানুষের ঘর খরচ বাবদ দেশজুড়ে প্রতি বছর ৩১ লক্ষ কোটি টাকা খরচ হয় নিত্যপ্রয়োজনীয় এই জিনিসের সিংহভাগই কেনা হয় নগদে।

কিন্তু, এখন সাধারণ মানুষের হাতে নগদের যোগান নেই। তাই টান পড়ছে কেনাকাটায়। এই পরিস্থিতিতে, নোট বাতিলের ঘোষণা করা মাত্রই ৬১ হাজার ৫০০ কোটি টাকা লোকসানের আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছে সিএমআইই।

নোট বাতিলের ফলে ব্যাঙ্কগুলির ওপরও ব্যাপক চাপ পড়বে বলে মনে পড়ছে সিএমআইই। তাদের রিপোর্ট অনুযায়ী, এটিএমে পরিবর্তন, কর্মচারীদের ওভারটাইমের জন্য অতিরিক্ত বেতন এবং অন্যান্য খরচ বাবদ ব্যাঙ্কগুলির খরচ হবে প্রায় ৩৫ হাজার ১০০ কোটি টাকা।

ব্যাঙ্ক ও এটিএমের লাইনে দাঁড়াতে গিয়ে সাধারণ মানুষের প্রায় ১৫ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা রয়েছে। যদিও, কেন্দ্রের দাবি, দীর্ঘমেয়াদী লাভের জন্যই নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget