এক্সপ্লোর

আপনি 'নামদার', আমি 'কামদার'! রাহুলকে কটাক্ষ, সাহস থাকলে কর্নাটকে আপনার সরকার কী করেছে, কাগজ না দেখে ১৫ মিনিট বলুন, পাল্টা চ্যালেঞ্জ মোদীর

নয়াদিল্লি: কর্নাটক বিধানসভা ভোটের প্রচারে রাহুল গাঁধীকে পাল্টা নরেন্দ্র মোদীর। রাহুল তাঁকে দিনকয়েক আগে চ্যালেঞ্জ করেছেন, দুর্নীতি সমেত নানা ইস্যুতে ১৫ মিনিট তাঁকে সংসদে বলার সুযোগ দিলে তিনি যা বলবেন, তারপর নরেন্দ্র মোদী ১৫ মিনিট বসে থাকতে পারবেন না! আজ মোদী পাল্টা তাঁকে কটাক্ষ করেছেন, কংগ্রেস সভাপতির সাহস থাকলে কর্নাটকে এসে হিন্দি, ইংরেজি বা তাঁর মাতৃভাষায় কাগজ দেখে না পড়ে নিজের দলের সিদ্দারামাইয়া সরকারের কাজকর্ম নিয়ে ১৫ মিনিট ভাষণ দিয়ে যান। কর্নাটকের মানুষ নিজেদের যা বোঝার, বুঝে নেবেন। প্রধানমন্ত্রীর কটাক্ষ, শ্লেষ এখানেই থামেনি। তিনি এও বলেন, উনি ১৫ মিনিট বলবেন, সেটাই অনেক বড় ব্যাপার। যখন শুনলাম উনি বললে আমি নাকি বসেই থাকতে পারব না, তখন ভাবলাম, কী দারুণ দৃশ্য সেটা! স্যার, আপনি কংগ্রেস সভাপতি। আপনার সামনে কী করে বসতে পারি আমরা? আপনি হলেন গিয়ে 'নামদার' লোক, আর আমি 'কামদার'। আপনার সামনে বসার যোগ্যতাই নেই আমাদের! কর্নাটকে এভাবেই ভোটপ্রচার শুরু করলেন মোদী। ভোটমুখী দক্ষিণের এই রাজ্যে আগামী কয়েকদিনে ১৫টি সভা করবেন তিনি। এদিনের প্রথম জনসভায় মোদী দাবি করেন, রাজ্যে বিজেপির অনুকূলে মামুলি কোনও হাওয়া নয়, প্রবল ঝড় উঠেছে। ক্ষমতাসীন কংগ্রেস সরকার দুর্নীতির পাঁকে জড়িয়ে রয়েছে বলে দাবি করে কেন্দ্রের উন্নয়নের প্রয়াসে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রাহুলকে নিশানা করে মোদী এও বলেন, বর্তমানে যারা কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের দেশের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে কোনও উপলব্ধিই নেই। মে দিবসের শুভেচ্ছা জানিয়েও রাহুল তাঁর সরকারের আমলে গ্রামে গ্রামে ১০০ শতাংশ বিদ্যুতায়নের কাজ সম্পূর্ণ করায় জড়িত কর্মীদের অবদান স্বীকার করেননি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের ইতিহাসে ২৮ এপ্রিল দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কেননা আমাদের 'পরিশ্রমী মানুষেরা' বিদ্যুত পরিষেবার বাইরে পড়ে থাকা দেশের শেষ গ্রাম, মণিপুরের লেইসাঙেও তা পৌঁছে দিয়েছেন সেদিন। কিন্তু তাঁদের প্রশংসায় একটা শব্দও শোনা যায়নি কংগ্রেসের নব্য নেতার মুখে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget