সনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর

নয়াদিল্লি: জন্মদিনে সনিয়া গাঁধীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে মোদী লেখেন, শ্রীমতী সনিয়া গাঁধীকে জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বর আপনাকে দীর্ঘায়ু ও সুস্থ রাখুন, এই কামনা করছি।
এদিন ৭১-এ পা দিলেন কংগ্রেস সভানেত্রী। ১৯৪৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সনিয়া। মোদী ছাড়াও এদিন সনিয়াকে প্রায় সব দলের তরফ থেকেই শুভেচ্ছাবার্তা জানানো হয়।
https://twitter.com/narendramodi/status/807039716662988800এদিন, সকাল ১১টা নাগাদ লোকসভার অধিবেশন প্রথমবার মুলতুবি হওয়ার পরই কয়েকজন বিজেপি সাংসদ সামনে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। পাশাপাশি, শুভেচ্ছা জানান তৃণমূলের সাংসদরাও।
প্রসঙ্গত, অসুস্থতার কারণে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন সনিয়া। সংসদে অনুপস্থিত থাকার পর গতকালই প্রথম আসেন তিনি। এদিন তিনি প্রথম থেকেই সভায় হাজির ছিলেন।
এদিকে, শুভেচ্ছা বিনিময়ের আগে অবশ্য নোট বাতিল নিয়ে সরকারপক্ষকে আক্রমণ করতে ছাড়েননি কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী।
Before You Go
Bageshwar Baba Vegetarian Call | বিজেপি কবে বুঝবে বাঙালিকে? কী বললেন Biswanath Chakraborty?
সেরা শিরোনাম





















