এক্সপ্লোর

কর্নাটকে সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ তুলে মোদীর তোপ, কংগ্রেস এর প্রমাণ চেয়েছিল, জওয়ানরা এমন অভিযানে বন্দুক নিয়ে যান না ক্যামেরা সঙ্গে রাখেন?

কালাবুর্গি (কর্নাটক): জাতীয় নায়কদের অপমান করেছে, সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল হামলার সত্যতা সম্পর্কে প্রশ্ন তুলে ভারতীয় সেনাবাহিনীকেও ছোট করেছে। কর্নাটকে বিধানসভা ভোটের প্রচারে কংগ্রেসকে এই ভাষায় তোপ দাগলেন নরেন্দ্র মোদী। রাহুল গাঁধী জাতীয় গান বন্দেমাতরম-এর অপমান করেছেন বলেও অভিযোগ করেন তিনি। কালাবুর্গিতে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের একটি পরিবারের চরিত্রই হল জাতীয় নায়ক, দেশপ্রেমিকদের, দেশের ইতিহাসকে ভুলে যাওয়া। নেহরু, ভি কে কৃষ্ণ মেনন জেনারেল কে এস থিমাইয়াকে অপমান করেছিলেন। তাঁকে ইস্তফা দিতে হয়। জেনারেল কে এম কারিয়াপ্পাকেও উপেক্ষা করেছিলেন ওঁরা। এই দুই সেনাকর্তা ছিলেন কর্নাটকেরই মানুষ। কর্নাটকের ভোটারদের মন ছুঁয়ে যেতেই তাঁদের প্রসঙ্গ টানেন তিনি। পাশাপাশি সর্দার বল্লভভাই পটেলের নাম তুলে মোদী বলেন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে হায়দরাবাদের নিজামকে ভারতভুক্তি মেনে নিতে চাপ দিয়ে বাধ্য করায় বড় ভূমিকা ছিল তাঁর। কিন্তু কংগ্রেসের একটি পরিবারের ঘুমই উড়ে যায় সর্দার পটেলের নাম উঠলে। ঘটনাচক্রে কালবুর্গি যে এলাকার, সেটি নিয়ন্ত্রণ করতেন নিজাম। ভোটারদের সেন্টিমেন্ট ছুঁয়ে যাওয়ার চেষ্টায় সীমান্তের ওপারে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ট্রেনিং ক্যাম্পে ভারতীয় সেনার সার্জিক্যাল হামলার প্রসঙ্গ তুলেও তিনি বলেন, কংগ্রেস এর প্রমাণ চেয়েছিল। পাকিস্তানি সেনাদের দেহ ট্রাকে তুলে নিয়ে যাওয়ার খবর ছেপেছিল খবরের কাগজগুলি। আর ওরা প্রমাণ চায়। আমাদের জওয়ানরা এমন অভিযানে কি বন্দুক নিয়ে যান না ক্যামেরা সঙ্গে রাখেন? কংগ্রেসের এক নেতা সেনাপ্রধানকে সার্জিক্যাল স্ট্রাইকের পর গুন্ডা বলে আক্রমণ করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। দলিত স্বার্থে লড়ে, কংগ্রেসের এই দাবি খন্ডন করে মোদী কর্নাটকের বিদারে একটি দলিত মেয়ের ওপর অত্যাচারের প্রসঙ্গ তুলে বলেন, রাজ্যের ক্ষমতাসীন দল এ ঘটনায় একটি কথাও বলেনি, কোনও মোমবাতি মিছিলও করেনি। পাশাপাশি কংগ্রেসকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই দলটা শুধু কী করে একটি পরিবারের অনুগত হয়ে থাকতেই জানে। কিন্তু আমরা ১৮৫৭ থেকে ১৯৪৭-এ দেশ স্বাধীন হওয়া পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করা আদিবাসীদের স্মরণে স্মারক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget