এক্সপ্লোর

আগামী লোকসভা ভোট জিতব কিন্তু নেতাদের মানুষের হৃদয়ও জিততে হবে, রাজ্যসভা ভোটে জয়ের পর বললেন আত্মবিশ্বাসী মোদী

নয়াদিল্লি: উপনির্বাচনে হারের পর জয় এসেছে রাজ্যসভা ভোটে। নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাওয়া বিজেপি শুরু করে দিয়েছে ২০১৯-র লোকসভা ভোটের প্রস্তুতি। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় সাংসদদের বললেন, আগামী লোকসভা ভোট তাঁরাই জিতবেন তবে নেতাদের মানুষের হৃদয়ও জিততে হবে। সরকারি কাজকর্ম মানুষের সামনে তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়া আরও বেশি করে ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। বলা হয়েছে, প্রত্যেক সাংসদের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে অন্তত ৩ লাখ ফলোয়ার থাকতে হবে। নিজেদের কেন্দ্রে নিয়মিত গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে তাঁদের। উপনির্বাচনের ফলে বিজেপি যতটা নিরুদ্যম হয়েছিল, ততটাই আত্মবিশ্বাস পেয়েছে গতকাল রাজ্যসভা ভোটের ফলে। মোট ৫৮টি আসনের মধ্যে ২৯টিতেই জিতেছে তারা, কংগ্রেস ৯টিতে, তৃণমূল ৪টিতে, টিআরএস, বিজেডি ৩টি করে, জেডিইউ, টিডিপি, আরজেডি ২টি করে, এসপি, শিবসেনা, এনসিপি ও ওয়াইএসআর কংগ্রেস জিতেছে ১ টি করে আসন। উত্তর প্রদেশে এবার আর বুয়া-বাবুয়া ওরফে মায়াবতী-অখিলেশ জোট সুবিধে করতে পারেনি। মোট ১০টির মধ্যে ৮টি নিশ্চিত আসন জেতার পাশাপাশি বিরোধীদের সম্মিলিত সমর্থন থাকা বিএসপিকে হারিয়ে নবম আসনটিও জিতে নিয়েছে তারা। ক্রস ভোটিং করে বিজেপিকে ভোট দেন বিএসপি ও এসপির ২ বিধায়ক। জিতেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, গাজিয়াবাদের ব্যবসায়ী অনিল আগরওয়াল, এসপির জয়া বচ্চন। আগামী লোকসভা ভোট জিতব কিন্তু নেতাদের মানুষের হৃদয়ও জিততে হবে, রাজ্যসভা ভোটে জয়ের পর বললেন আত্মবিশ্বাসী মোদী বিএসপির হারের জন্য এসপিকে দুষেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলেছেন, এসপি নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনলেও সুবিধেবাদের কারণে বিএসপি প্রার্থীর জয়ের ব্যাপারে আন্তরিকতা দেখায়নি। কংগ্রেস শাসনাধীন কর্নাটকে ৩টি আসন পেয়েছে কংগ্রেস, ১টিতে জিতেছেন বিজেপির রাজীব চন্দ্রশেখর। ২টি আসন জয় কংগ্রেসের নিশ্চিত ছিল, জেডিএসকে হারিয়ে তৃতীয়টি ছিনিয়ে নেয় তারা। তেলঙ্গানায় জিতেছেন ৩ টিআরএস প্রার্থী। বিজেপির ৫ বিধায়ক ভোটাভুটিতে অনুপস্থিত থাকেন। ছত্তিশগড়ের একমাত্র আসন জিতেছেন বিজেপির জাতীয় সাধরণ সচিব সরোজ পান্ডে। কেরলের আসনটি জিতেছেন জেডিইউ-এর শরদ যাদব শিবিরের বাম সমর্থিত প্রার্থী বীরেন্দ্র কুমার।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget