এক্সপ্লোর

‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র মুখ এবার খোদ প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: আর অভিনেতা-অভিনেত্রীরা নন। এবার ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র ম্যাসকট হতে চলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পর্যটন মন্ত্রক মনে করছে, বলিউড অভিনেতাদের থেকে প্রধানমন্ত্রীর পরিচিতি ও জনপ্রিয়তা কোনও অংশে কম নয়, তাই তিনিই এই প্রচারের সবথেকে যোগ্য মুখ হতে পারেন। এ বছরের শুরুতে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ ক্যাম্পেন থেকে সরিয়ে দেওয়া হয় আমির খানকে। তারপর থেকে ওই জায়গায় আর কেউ নেই। ঠিক হয়েছিল, প্রচারের মুখ করা হবে মেগাস্টার অমিতাভ বচ্চনকে, কথা হচ্ছিন প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়েও। কিন্তু পরে পর্যটন মন্ত্রক সিদ্ধান্ত নেয়, ওই ভূমিকায় প্রধানমন্ত্রীই যোগ্যতম ব্যক্তিত্ব। পর্যটন মন্ত্রী মহেশ শর্মা বলেছেন, নরেন্দ্র মোদীই ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ সবথেকে ভাল প্রচার করতে পারবেন। গত দু’বছরে যে সব দেশে প্রধানমন্ত্রী সফর করেছেন, সেই দেশগুলি থেকে ভারতে পর্যটকসংখ্যা আগের থেকে অনেক বেড়েছে। তাই বিদেশি পর্যটক টানার জন্য এই প্রচারের কোনও অভিনেতা-অভিনেত্রী দরকার নেই। তাঁর কথায়, প্রধানমন্ত্রীর সফরের পর ওইসব দেশে ভারত সম্পর্কে ধারণা অনেক বদলিয়েছে। তাই ভারতীয় পর্যটনের প্রচারের জন্য প্রধানমন্ত্রীর থেকে যোগ্য ব্যক্তি আর কে হতে পারেন। মন্ত্রীর অবস্থান সমর্থন করেছেন এক বরিষ্ঠ সরকারি আধিকারিকও। জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের পর আমেরিকা, জার্মানি, ফিজি, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা ও মায়ানমারের মত বেশ কয়েকটি দেশ থেকে এ দেশে পর্যটকসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। পর্যটন মন্ত্রক ঠিক করেছে, প্রধানমন্ত্রী মোদী দেশের নানা জায়গার অনন্যতা ও বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন সময়ে যা যা বলেছেন, সেই সব অডিও ও ভিডিও বার্তা প্রচারে ব্যবহার করবে তারা। এই মুহুর্তে তারা সেইসব ফুটেজ খুঁজে বার করছে। নভেম্বরের শেষ থেকে ভারতে পর্যটন সিজন চালু হয়, তাই আগামী ৪০-৪৫ দিনের মধ্যে শুরু হবে নয়া ক্যাম্পেন। এর আগে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র মুখ ছিলেন বলিউড অভিনেতা আমির খান। বেশ কয়েক বছর এই প্রচারে যুক্ত থাকার পর জানুয়ারিতে সরিয়ে দেওয়া হয় তাঁকে। দেশে ‘অসহিষ্ণুতা’ নিয়ে মন্তব্যের জেরে তাঁকে সরানো হয় বলে অভিযোগ উঠলেও পর্যটন মন্ত্রক জল্পনা উড়িয়ে জানায়, তাঁকে কেন্দ্র নিয়োগ করেনি। যে বিজ্ঞাপনী সংস্থা তাঁকে নিয়োগ করে, তাদের সঙ্গে মন্ত্রকের চুক্তি শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই সরিয়ে দেওয়া হয় তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget