এক্সপ্লোর

এখনও সঙ্কটজনক জেটলি, দেখতে গেলেন কেজরীবাল, স্মৃতি, রামবিলাস

গত ৯ অগাস্ট বুকে ব্যথা ও শ্বাসজনিত অস্বস্তি নিয়ে দিল্লির এইমসে ভর্তি হন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

নয়াদিল্লি: এখনও একইরকম সঙ্কটজনক রয়েছেন অরুণ জেটলি। দিল্লির এইমসে তাঁকে লাইফ-সাপোর্ট সিস্টেমের সাহায্যে রাখা হয়েছে। রবিবার তাঁকে দেখতে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও রামবিলাস পাসোয়ান। গত ৯ অগাস্ট বুকে ব্যথা ও শ্বাসজনিত অস্বস্তি নিয়ে দিল্লির এইমসে ভর্তি হন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। অথচ, ১০ অগাস্টের পর হাসপাতালের তরফে জেটলির শারীরিক অবস্থা নিয়ে আর কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। গত কয়েকদিনে তাঁকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় রাজনীতির একাধিক হেভিওয়েট নেতা-নেত্রী। শনিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রেলমন্ত্রী পীযূষ গয়াল, কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এইমসে গিয়ে হাসপাতালে গিয়ে দেখে আসেন। শুক্রবার, তাঁকে দেখতে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, চিকিৎসকরা সবরকম চেষ্টা চালাচ্ছেন। প্রথম মোদি সরকারের জমানায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অতি-গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন পেশায় আইনজীবী জেটলি। প্রায়ই তাঁকে সরকারের হয়ে ‘মুসকিল আসান’-এর ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছে। শারীরিক অসুস্থতার কারণে চলতি বছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি জেটলি। গত বছর মে মাসে কিডনি প্রতিস্থাপন করা হয় জেটলির। সেই সময় তাঁর জায়গায় অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন পীযূষ গয়াল। এর আগে, ২০১৮ সালের এপ্রিল মাস থেকেই দফতরে যাওয়া বন্ধ করেছিলেন তিনি। পরে, সফল অস্ত্রোপচারের পর সেই বছরের অগাস্ট মাসে ফের মন্ত্রকের দায়িত্ব নেন। তার আগে, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ডায়াবেটিসের জন্য ওজন বেড়ে যাওয়ার পর তা কমাতে বেরিয়াট্রিক সার্জারিও করিয়েছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও

ভিডিও

BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget