এক্সপ্লোর

ভোপাল: জেল-ভাঙা ও এনকাউন্টার নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ শিবরাজের

ভোপাল: অবশেষে চাপে পড়ে ৮ সিমি বন্দির ভোপাল জেল থেকে পালানো এবং পরে তাদের এনকাউন্টারকে ঘিরে তৈরি বিতর্কের নিষ্পত্তি করতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল মধ্যপ্রদেশ সরকার। বৃহস্পতিবার রাতে, মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই তদন্তের নির্দেশ দেন। রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস কে পাণ্ডের নেতৃত্বে তদন্ত হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভোপাল জেল থেকে সিমি সদস্যদের পালানো থেকে শুরু করে তাদের এনকাউন্টার—সবকিছুই খতিয়ে দেখবে ওই তদন্ত কমিটি। প্রসঙ্গত, গতকালই মধ্যপ্রদেশ উচ্চ আদালতে এই মর্মে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। প্রসঙ্গত, গত রবিবার রাতে ভোপালের জেল থেকে পাঁচিল টপকে পালায় ৮ বিচারাধীন সিমি সদস্য। পালানোর সময় তারা পাহারারত হেড কনস্টেবল রামশংকর যাদবকে হত্যা করে। কয়েক ঘণ্টার মধ্যেই সকলকেই এনকাউন্টার করে মারে পুলিশ। আর এই এনকাউন্টারকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। কারণ, পুলিশ ও রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে ভিন্ন তত্ত্ব দেওয়া হয়। শুধু তাই নয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে বিতর্কিত দৃশ্য ধরা পড়ে। কোথাও দেখা যায়, এনকাউন্টার ঘটনাস্থলে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি অন্য একজনের (সন্দেহজনক বন্দি) কোমর থেকে প্লাস্টিকে মোড়া একটি ছোরা বের করে ফের কোমরে ঢুকিয়ে দিল। এরপরই এক পুলিশকর্মী খুব কাছ থেকে দ্বিতীয় ব্যক্তিকে গুলি করছে। অপর একটি ভিডিওতে দেখা যায়, একটি টিলার ওপর দাঁড়িয়ে (বন্দিরা) পুলিশের উদ্দেশ্যে হাত নেড়ে কোনও বার্তা দিতে চাইছে। যার জেরে বিরোধীরা অভিযোগ করে, এনকাউন্টারটি ‘ফেক’ বা ভুয়ো ছিল। অর্থাৎ, পুলিশ সাজানো সংঘর্ষে ওই ৮ জনকে হত্যা করেছে। ফলে, প্রথমে তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েও, কার্যত বাধ্য হয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল শিবরাজ প্রশাসন।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget