এক্সপ্লোর

বিজ্ঞাপনে মেয়েদের ‘পণ্য’ হিসেবে দেখানো চলবে না মধ্যপ্রদেশে

ভোপাল: বিজ্ঞাপনে মহিলাদের আর ‘পণ্য’ হিসেবে দেখানো চলবে না। এই ধরনের বিজ্ঞাপন দেখলেই ব্যবস্থা নিতে হবে। রাজ্য সরকারের দফতরগুলিকে এমনই নির্দেশ দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।   এক সরকারি আধিকারিক জানিয়েছেন, মহিলাদের ‘আপত্তিজনকভাবে’ দেখানো হচ্ছে এমন বিজ্ঞাপন বন্ধ করার জন্য ১০ দিনের সময়সীমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সময়সীমার মধ্যে আমলাদের পরিকল্পনা জমা দিতে হবে। মহিলাদের নিয়ে এই ধরনের বিজ্ঞাপনের হোর্ডিং সরিয়ে ফেলার জন্য বিধানসভায় বিলও আনা হতে পারে।   চৌহান দীর্ঘদিন ধরেই মহিলাদের নিয়ে আপত্তিজনক বিজ্ঞাপনের বিরোধিতা করে আসছেন। তিনি একবার এক স্বল্পবসনা মহিলার ছবি দেওয়া বিজ্ঞাপনের হোর্ডিং সরিয়ে দিয়েছিলেন। সম্প্রতি সিংহস্থ কুম্ভ মেলায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা এবং চৌহানকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫১ দফা ‘সিংহস্থ ঘোষণাপত্র’ প্রকাশ করেন। সেই ঘোষণাপত্রে বিজ্ঞাপনে মহিলাদের ‘খারাপভাবে’ দেখানো বন্ধ করার কথা রয়েছে। এরপরেই মুখ্যসচিব অ্যান্টনি ডি সা-কে বিজ্ঞাপনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চৌহান।   আপত্তিকর বিজ্ঞাপন বন্ধ ছাড়াও রাজ্যবাসীকে ‘খুশি’ রাখার ব্যবস্থা, নর্মদা ও শিপ্রা নদীর ধারে চারা গাছ লাগানো, স্কুলের সিলেবাসে সব ধর্মের প্রতি শ্রদ্ধা এবং নৈতিক শিক্ষা যুক্ত করা, আয়ুর্বেদিক চিকিৎসার প্রচার এবং স্কুলগুলিতে যোগাসনের শিক্ষক নিয়োগ করারও নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।    

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget