এক্সপ্লোর

ভেঙে যাচ্ছে সপা? শিবপালকে বরখাস্ত অখিলেশের, পাল্টা রামগোপালকে বহিষ্কার মুলায়মের

লখনউ: মুলায়ম সিংহ যাদবের সংসারে দ্বন্দ্ব চরম আকার নিল। কাকা শিবপাল যাদবকে শেষমেশ মন্ত্রিসভা থেকে বাদই দিয়ে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। একই সঙ্গে বাদ গেলেন আরও তিন মন্ত্রী। পাল্টা সমাজবাদী পার্টি থেকে রাম গোপাল বর্মাকে বরখাস্ত করলেন মুলায়ম সিংহ যাদব। দলের উত্তরপ্রদেশ রাজ্য কমিটির সভাপতি শিবপাল যাদব জানালেন, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে রামগোপাল যাদবকে সপা থেকে বহিষ্কার করা হয়েছে। এর জেরে কি ভেঙে যেতে বসেছে সপা? উঠছে এমনই জল্পনা। গত কয়েকদিন ধরেই মুলায়ম সংসারে দ্বন্দ্ব চলছিল। আজ সকালে শিবপাল ঘনিষ্ঠ নন এমন বিধায়ক ও বিধান পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেন অখিলেশ। সেই বৈঠকেই নেওয়া হয় এই চরম সিদ্ধন্ত। অখিলেশ জানিয়ে দেন, অমর সিংহের কোনও অনুগামীকে মন্ত্রিসভায় ঠাঁই দেবেন না তিনি। জানিয়ে দেন, বরখাস্ত করা হচ্ছে শিবপাল সহ মোট চার মন্ত্রীকে। অন্যদিকে, গতকাল মুলায়মকে ‘অপমানজনক’ ভাষায় চিঠি লেখার অভিযোগে সমাজবাদী পার্টির বিধান পরিষদের সদস্য তথা অখিলেশের ঘনিষ্ঠ সহযোগী উদয়বীর সিংহকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। শিবপালকে মন্ত্রিসভা থেকে এই কারণেই বাদ পড়তে হল বলে মনে করছে রাজনৈতিক মহল।রাম গোপাল বর্মাকে সমাজবাদী পার্টি থেকে বরখাস্ত করে তারই পাল্টা নিলেন মুলায়ম সিংহ যাদব। শিবপাল যাদব জানিয়েছেন, রামগোপাল যাদব বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। তাঁর ইঙ্গিত, রামগোপালের সঙ্গে বিজেপির তিন বার বৈঠক হয়েছে। সিবিআই হানা এড়াতেই রামগোপাল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন বলে তাঁর দাবি। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী অখিলেশ তা বুঝতে পারছেন না। তবে এই প্রসঙ্গে মুখ খোলেননি মুলায়ম। জানিয়েছেন, যা বলার কালই বলবেন। অখিলেশ যাদব সপা ভেঙে নতুন দল গড়তে পারেন বলে আগেই জল্পনা শুরু হয়েছিল। রামগোপালের বহিষ্কারের পর বহু গুণ বেড়ে গেল সেই সম্ভাবনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget