এক্সপ্লোর

‘সবই প্রেমিকার জন্য’: জেট এয়ারওয়েজের বিমানে হুমকি চিরকূট কাণ্ডে গ্রেফতার কোটিপতি গহনা ব্যবসায়ী

আহমেদাবাদ: জেট এয়ারওয়েজের বিমানের শৌচাগারে চিরকূট রেখে বোমা ও ছিনতাইয়ের হুমকি দেওয়ার ঘটনায় গ্রেফতার এক কোটিপতি গহনা ব্যবসায়ী। পুলিশের জেরায় ধৃত ব্যবসায়ী জানিয়েছেন, তাঁর প্রেমিকাকে কাছে পেতেই এই অপকর্ম করেছিলেন তিনি।তাঁর আশা ছিল, এর ফলে জেট তাদের পরিষেবা বন্ধ করে দেবে। তাঁর বান্ধবী দিল্লিতে জেটের অফিসের কর্মী। কোম্পানির পরিষেবা বন্ধ হয়ে গেলে তাঁর বান্ধবী মুম্বইতে ফিরে আসবেন। গতকাল জেটের মুম্বই থেকে দিল্লিগামী বিমানের শৌচাগারে মেলে একটি হুমকি চিরকূট। সেখানে বলা হয়, মালপত্র রাখার জায়গায় বোমা রাখা রয়েছে। সেখানে ছিল বিমান ছিনতাইয়ের হুমকিও। এর পরিপ্রেক্ষিতে বিমানটি আমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এই ঘটনায় গতকালই ক্রাইম ব্র্যাঞ্চ মুম্বইয়ের বাসিন্দা ৩৭ বছরের কিশোর সাল্লাকে আটক করে। আজ তাঁকে কঠোর বিমান ছিনতাই দমন আইনের ধারায় গ্রেফতার করা হয়েছে। ১৯৮২-র পুরানো আইনের বদলে গত জুলাইতে এই আইন বলবত্ হয়েছে। পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) জে কে ভট্ট জানিয়েছেন, নয়া আইনে এই প্রথম কাউকে গ্রেফতার করা হল। এই আইনে আমৃত্য কারাদণ্ডের সংস্থান রয়েছে। অপরাধীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করারও সংস্থান রয়েছে আইনে। পুলিশ জানিয়েছে, কিশোর সাল্লা আদতে গুজরাতের আমরেলি জেলার দেদান গ্রামের বাসিন্দা। অনেক বছর ধরেই তিনি মুম্বইতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, আমেদাবাদে জরুরি অবতরণের পর বিমান থেকেই কিশোর সাল্লাকে আটক করা হয়। জেরায় কিশোর সাল্লা স্বীকার করেছেন যে, নিজের ল্যাপটপ ও প্রিন্টার ব্যবহার করেই ওই হুমকি চিরকূটটি তৈরি করেন তিনি। হুমকির ভাষা ইংরেজি থেকে উর্দুতে অনুবাদের জন্য তিনি গুগল ট্রানস্লেটর পরিষেবা ব্যবহার করেন। চিরকূটটিতে ইংরেজি ও উর্দুতে হুমকি দিয়ে লেখা ছিল, ‘অপহরণকারীরা বিমানটি ঘিরে ফেলেছে। ১২ জন বিমানে আছে। বিমানটি অবতরণ যেন না করা হয়। সোজা পাক অধিকৃত কাশ্মীরে উড়ে যেতে হবে’। পাক অধিকৃত কাশ্মীর শব্দটিতেই তদন্তকারীরা সন্দিহান হয়ে ওঠেন। কারণ, পাকিস্তানের জঙ্গিরা সাধারণত ওই এলাকাকে আজাদ কাশ্মীর বলেই উল্লেখ করে। পুলিশ জানিয়েছে, কিশোর সাল্লা ধনী ব্যবসায়ী। মুম্বইয়ের জাভেরি বাজারে তাঁর অফিস রয়েছে এবং শহরের অভিজাত এলাকায় রয়েছে তাঁর ফ্ল্যাট। তিনি বিবাহিত। তাঁর দুই সন্তানও রয়েছে। গার্লফ্রেন্ড জেট এয়ারওয়েজের দিল্লি অফিসে কাজ করেন। কিশোর সাল্লার কথা মতো তাঁর গার্লফ্রেন্ড চাকরি ছাড়তে রাজি না হওয়ায় জেটের বিমানে হুমকি চিরকূট রাখার কথা মাথায় আসে তাঁর। পুলিশ জানিয়েছে, এর আগেও একবার বিমানে খাবারে আরশোলা রেখে চিত্কার চেঁচামেচি জুড়েছিলেন কিশোর সাল্লা। এই ঘটনায় তাঁর গার্লফ্রেন্ডকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget