এক্সপ্লোর

‘লিঙ্গ-বৈষম্য’ অনুচিত, তিন তালাক নিয়ে মুসলিমদের গুরুত্ব সহকারে ভাবতে হবে, বলল আরএসএস

হায়দরাবাদ ও লখনউ: তিন তালাক বিতর্কে এবার মুখ খুলল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। বিষয়টি নিয়ে গুরুত্ব সরকারে ভাবনা-চিন্তা করতে মুলসিম সম্প্রদায়কে পরামর্শ দিল গৈরিক সংগঠন। উল্লেখ্য, গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুলসিমদের তিন তালাক প্রথার সমালোচনা করেছিলেন। তিন তালাক প্রথা সংক্রান্ত বিষয় নিয়ে রাজনীতি না করারও আর্জি জানান মোদী। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেছেন, কেন্দ্র ও বিজেপি তিন তালাক প্রথার অবসানের পক্ষপাতী। তিনি বলেন, এই প্রথা মুসলিম মহিলাদের প্রতি বৈষম্যমূলক এবং সংবিধানের সমান অধিকারের পরিপন্থী। এবার আরএসএস বলেছে, তিন তালাক নিয়ে মুসলিম সম্প্রদায়কে গুরুত্বসহকারে ভাবনাচিন্তা করতে হবে। এই প্রথার অবসানের আর্জি জানিয়ে যে মুসলিম মহিলারা আদালতের দ্বারস্থ হয়েছেন, তাঁরা ন্যায়বিচার পাবেন বলেও আশা প্রকাশ করেছে আরএসএস। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভাইয়াজি জোশী বলেছেন, তিন তালাক মুসলিম সম্প্রদায়ের একটা সমস্যা। তাদের বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে। মুসলিম মহিলারা আদালতেরও দ্বারস্থ হয়েছেন। বর্তমানে কোনওরকম লিঙ্গবৈষম্য থাকা উচিত নয়। যে মহিলারা আদালতের দ্বারস্থ হয়েছেন, তারা সুবিচার পাবেন বলেই আশা করছি। ভাইয়াজি বলেছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আদালতেরও এ বিষয়ে মতামত জানানো উচিত। এদিকে,গতকাল প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তার কঠোর সমালোচনা এদিন করেছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতী। বিএসপি বলেছে, আরএসএসের অ্যাজেন্ডা মেনে কোনও একটি বিশেষ সম্প্রদায়ের ওপর প্রধানমন্ত্রীর নিজের মতামত ও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটা উচিত নয়। মায়াবতীর অভিযোগ, শরিয়ত সংক্রান্ত বিষয়গুলি নিয়ে নাক গলাচ্ছে কেন্দ্র ও বিজেপি। তিনি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার মুসলিমদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। বিএসপি নেত্রী বলেছেন, কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিষয়টি নিয়ে জলঘোলা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget