এক্সপ্লোর

সপা, কং-কে দিয়ে নষ্ট করবেন না, বিজেপি-কে হারাতে ভোট দিন আমাদের, মুসলিমদের মায়াবতী

লখনউ: বিজেপি-কে হারানোর জন্য সরাসরি মুসলিমদের ভোট প্রার্থনা করলেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী। মুসলিমদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে ভোট দিলে বিজেপি-র হাত শক্ত হবে। তাই সপা ও কংগ্রেসকে ভোট দিয়ে মূল্যবান ভোট নষ্ট করা উচিত নয়। রবিবার লখনউয়ে বসপা প্রতিষ্ঠাতা কাঁসিরামের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সভা আয়োজন করা হয়েছিল। সেখানে ভাষণ দিতে গিয়ে বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মায়াবতী। তাঁর অভিযোগ, ‘মোদী সরকারের আমলে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়ার সংখ্যালঘু তকমা কেড়ে নেওয়া হয়েছে। সাম্প্রদায়িক শক্তি আরও জোরদার হচ্ছে। লাভ জিহাদ, গো-রক্ষক, ধর্মান্তকরণের নামে মুসলিমদের আক্রমণ করা হচ্ছে।’ উত্তরপ্রদেশের শাসক দল সপা-কেও তীব্র আক্রমণ করেছেন মায়াবতী। তাঁর দাবি, অবাধ অপরাধ ও অরাজকতার জন্যই মুজফফরনগর, দাদরি, মথুরা, বুলন্দশহরের ঘটনা ঘটছে। বসপা ক্ষমতায় ফিরলে উত্তরপ্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। দলীয় কোন্দল নিয়েও সপা-কে আক্রমণ করেছেন মায়া। রোহিত ভেমুলা, উনা, দয়াশঙ্কর সিংহের ঘটনা উল্লেখ করে দলিতদের উপর অত্যাচারের অভিযোগ করেছেন মায়াবতী। তঁর দাবি, কংগ্রেস নেতারা আম্বেদকরের স্মৃতিসৌধ তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া এবং দলিতদের বাড়ি গিয়ে খাওয়া ছাড়া আর কিছুই করেননি। এতে দলিতদের কোনও লাভ হয়নি। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে বসপা একা লড়াই করবে বলে এদিন স্পষ্ট করে দিয়েছেন মায়াবতী। তাঁর দাবি, মুসলিম ভোট ভাগ করার উদ্দেশ্যেই অন্য দলের সঙ্গে বসপা-র নির্বাচন পরবর্তী সমোঝাতার গুজব রটানো হচ্ছে। উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরলে আর কোনও স্মৃতিসৌধ ও মূর্তি গড়া হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মায়াবতী।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget