এক্সপ্লোর

আমি টিভিতে অনুষ্ঠান করলে কার কী, প্রশ্ন সিধুর

অমৃতসর: সন্ধে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত তিনি কী করেন, তা নিয়ে কারও মাথাব্যথা থাকা উচিত নয়। এভাবেই তাঁর টেলিভিশন শো করা নিয়ে যাবতীয় বিতর্ক ঝেড়ে ফেলার চেষ্টা করলেন নভজ্যোত সিংহ সিধু। রোজগারের জন্য ওই টিভি শো চালিয়ে যাবেন বলে ফের জানিয়ে দিয়েছেন তিনি। মন্ত্রী থাকাকালীন কেউ টেলিভিশনে অনুষ্ঠান করতে পারেন কিনা জানতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ চেয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। শো চালিয়ে গেলে সিধুকে সংস্কৃতি দফতর থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সিধুর জবাব, যিনি আইনজীবী তিনি মন্ত্রী হলেও তাঁর প্র্যাকটিস চালিয়ে যান। পঞ্জাবের আর এক মন্ত্রী মনপ্রীত সিংহ বাদল বলেছেন, তিনি কৃষক, কৃষিকাজ চালিয়ে যাবেন। তাহলে তিনি টিভি শো করলে অন্যদের এত সমস্যা হচ্ছে কেন? তিনি কি অকালি-বিজেপি সরকারের আমলে উপ মুখ্যমন্ত্রী থাকা সুখবীর সিংহ বাদলের মত বাস পরিষেবা চালাবেন? নাকি দুর্নীতি করবেন? তাঁর স্পষ্ট কথা, নভজ্যোত সিংহ সিধু সব সময় সৎ পথে থাকেন, ধান্ধা করার কথা ভাবেন না। তিনি আরও বলেছেন, পঞ্জাবের মানুষ তাঁকে চার চারবার জিতিয়ে এনেছেন, তাঁর স্ত্রীকেও ভোটে জিতিয়েছেন। তাঁদের তো তাঁর টিভি শো-এ কোনও সমস্যা নেই। তাহলে কার কী বলার আছে। টেলিভিশনের কাজ ৭৫ শতাংশ কমিয়ে দিয়েছেন দাবি করে সিধু বলেছেন, যদি তিনি মাসে চারদিন রাতের বেলা শ্যুটিং করেন, তাতে তো কারও অসুবিধে হওয়ার কথা নয়। এতে কোনও স্বার্থের সংঘাত হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি। সিধুর স্ত্রী অবশ্য জানিয়েছেন, যদি আইনজীবীরা বলেন, একজন মন্ত্রী হিসেবে টেলিভিশন শো সিধু করতে পারবেন না, তবে তা ছেড়ে দেবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget