এক্সপ্লোর
‘না না করকে পেয়ার...,’ নীতীশের এনডিএ-তে প্রত্যাবর্তনকে কটাক্ষ অখিলেশের

লখনউ: একটি হিন্দি ছবির গানের কলি উল্লেখ করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ফের বিজেপি-র সঙ্গে জোট বাঁধাকে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। ১৯৬৫ সালের ছবি ‘জব জব ফুল খিলে’-র একটি জনপ্রিয় গানের কথা উল্লেখ করে ট্যুইটারে অখিলেশ লিখেছেন, ‘না না করকে পেয়ার তুম হি সে কর ব্যায়ঠে, করনা থা ইনকার মগর ইকরার তুম হি সে কর ব্যায়ঠে। আজকের বিহার।’
ना ना करते, प्यार तुम्हीं से कर बैठे
करना था इंकार मगर इक़रार तुम्हीं से कर बैठे
Bihar Today
— Akhilesh Yadav (@yadavakhilesh) July 27, 2017
গতকাল সন্ধ্যায় আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে দেন নীতীশ। এরপরেই বিজেপি-র সঙ্গে নতুন করে জোট বেঁধে আজ ষষ্ঠবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এই জেডিইউ নেতা। ২০১৩ সালে এনডিএ-র প্রচার কমিটির চেয়ারম্যান হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণার পরেই বিজেপি-র সঙ্গে ১৭ বছরের জোট ভেঙে এনডিএ ছাড়েন নীতীশ। কিন্তু তিনি ফের বিজেপি-র হাত ধরায় কটাক্ষ করেছেন অখিলেশ। Before You Go
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















