এক্সপ্লোর

নাভা জেল কাণ্ড: বন্দি পালানোর ঘটনায় সাসপেন্ড ডিজি (কারা), রিপোর্ট চাইল কেন্দ্র

পাতিয়ালা: নাভা জেল ভেঙে ৫ বন্দি পালানোর ঘটনায় ডিজি (কারা)কে সাসপেন্ড করল পঞ্জাব সরকার। ২জন বরিষ্ঠ জেল আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জেল পালানোর ঘটনায় রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়েছে কেন্দ্র। রবিবার পঞ্জাবের হাই সিকিউরিটি নাভা জেল থেকে খালিস্তান লিবারেশন ফ্রন্টের প্রধান হরমিন্দর মিন্টু সহ ৫ কয়েদি চম্পট দেয়। একদল যুবক পুলিশের পোশাক পরে জেলে ঢুকে গুলি ছুঁড়তে ছুঁড়তে নিয়ে পালায় তাদের। বিরোধী দল কংগ্রেস এই ঘটনা ‘আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ার প্রমাণ’ হিসেবে অভিহিত করেছে। এর ফলে আসন্ন বিধানসভা ভোটের আগে রাজ্যে সন্ত্রাসবাদ ফিরে আসতে পারে বলে তাদের আশঙ্কা। এই ঘটনার পর পঞ্জাব ও হরিয়ানায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাহারা বাড়ানো হয়েছে রেল স্টেশন, বিমানবন্দর, আন্তঃরাজ্য বাস টার্মিনাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায়। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী সুখবীর সিংহ বাদল জানিয়েছেন, জেল পালানো কয়েদিদের সন্ধানে পুরোদমে তল্লাশি শুরু করেছে পুলিশ, এ জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এডিজিপি পদমর্যাদার এক অফিসারের অধীনে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল।  এরা দেখবে, জেল পালানোর ঘটনায় কারও গাফিলতি বা ষড়যন্ত্র আছে কিনা। ৩দিনের মধ্যে এরা রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেবে। পলাতক বন্দিদের ওপর খবর দিতে পারলে ২৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে রাজ্য সরকার। জেল পালানো কয়েদিদের ধরার চেষ্টায় পুলিশি কড়াকড়ির বলি হয়েছেন এক মহিলা। পাতিয়ালা-গুলহা-চিকা রোডে একটি গাড়ি তল্লাশি ভেঙে পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ। গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান ওই মহিলা। তিনি ওই গাড়ির মধ্যে না থাকায় পুলিশ নিশ্চিত নয়, মহিলা অন্য কোনও গাড়ির যাত্রী ছিলেন, নাকি সাধারণ পথচারী ছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget