এক্সপ্লোর

রাজ্যসভায় গণ্ডগোল, সাংসদদের ডিনার বাতিল করলেন ক্ষুব্ধ বেঙ্কাইয়া

নয়াদিল্লি: রাজ্যসভার সদস্যদের আচরণে বিরক্ত হয়ে আগামীকালের নির্ধারিত ডিনার বাতিল করলেন বেঙ্কাইয়া নাইডু। সূত্রের খবর, ডিনারের যাবতীয় প্রস্তুতি প্রায় সেরে ফেলা হয়েছিল। এমনকী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সভার নেতা, বিরোধী শিবিরের নেতা ও আমন্ত্রিত দলগুলির সভার নেতাদের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। বেঙ্কাইয়া নাকি ডিনারের মেনুতে অন্ধ্রপ্রদেশের স্পেশাল পদ রেখেছিলেন, সেজন্য রাঁধুনিও আনা হয়েছিল। শুধু বাকি ছিল আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো। সংসদের ঊর্ধ্বকক্ষের চেয়ারম্যান আশা করেছিলেন, আজকের মধ্যে সভার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তা না হওয়ায় তিনি প্রবল অসন্তুষ্ট হয়ে উঠেছেন। রাজ্যসভার কাজকর্ম গত দুসপ্তাহ ধরে নানা কারণে বানচাল হয়েছে। অচলাবস্থা চলছে সেখানে। আজও তার ব্যতিক্রম না হওয়ায় বেঙ্কাইয়া আজ নিজের ঘরে বিভিন্ন দলের ফ্লোর নেতাদের ডেকে গভীর অসন্তোষ প্রকাশ করে কালকের নৈশভোজ বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেন। সূত্রের খবর, বেঙ্কাইয়া বলেছেন, দুসপ্তাহের ওপর সভার স্বাভাবিক কাজকর্ম স্তব্ধ হয়ে রয়েছে। এই অবস্থায় নৈশভোজের আসর বসানো ঠিক হবে না। জানা গিয়েছে, সভার সদস্যদের আচরণে বিরক্ত চেয়ারম্যান গত সপ্তাহে কনস্টিটিউশন ক্লাবে সাংসদদের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করতেও রাজি হননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Saugata Roy |
Kunal Ghosh | BJP-কে 'ডবল-ডেকার তোলাবাজ' বলে কটাক্ষ করলেন কুণাল | #abpananda
Sudip Bandyopadhyay |
Samik Bhattacharya |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget