এক্সপ্লোর

তিনি এখন কোনও দলের নন, উপরাষ্ট্রপতি পদের মনোনয়ন পেশ করে বললেন বেঙ্কাইয়া

নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে এনডিএ প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করলেন বেঙ্কাইয়া নাইডু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণীর মতো প্রবীণ নেতার উপস্থিতিতে ৫ আগস্টের নির্বাচনের মনোনয়ন জমা দিয়ে সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজনীতির সীমারেখা পেরিয়ে বিরোধী শিবিরকে বার্তা দিয়ে বলেন, এখন থেকে তিনি আর বিজেপির কেউ নন। উপরাষ্ট্রপতি নির্বাচিত হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে জোরদার করার আশ্বাসও দেন তিনি। বলেন, আমি এখন কোনও দলের নই, সব দলের ঊর্ধ্বে। মনোনয়ন পেশের সময় এআইএডিএমকে, টিআরএসের মতো এনডিএ-র বাইরের দলের প্রতিনিধিরাও ছিলেন। সাংবাদিক সম্মেলনে বেঙ্কাইয়া উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে খুব একটা আগ্রহী ছিলেন না বলে যে খবর ছড়িয়েছে, তাকে আমল দিতে চাননি। তিনি বলেন, এনডিএ যে তাঁকে প্রার্থী বাছাই করেছে, এটা বরং তাঁর কাছে সম্মানের ব্যাপার। তিনি নির্বাচিত হলে উপরাষ্ট্রপতি পদের মর্যাদা রক্ষা করবেন। তিনি মন্ত্রী থাকতেই চেয়েছিলেন বলে কিছু লোক যে প্রচার করছে, তা ভিত্তিহীন। তিনি এও বলেন, ২০১৯ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর প্রত্যাবর্তন দেখতে চেয়েছিলেন, ইচ্ছা ছিল, তারপর তিনি সমাজসেবায় সামিল হবেন, কিন্তু 'ভাগ্যে বোধহয় অন্য কিছু লেখা রয়েছে'। বেঙ্কাইয়া জানান, অল্প বয়সে মা-কে হারানোর পর যে দল তাঁকে মাতৃস্নেহে রক্ষা করেছে, তাকে ছেড়ে যাওয়া বেদনার। দল ও মানুষের মাঝখানে কাজ করে তিনি আনন্দ পেয়েছেন বলে জানান বেঙ্কাইয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget