এক্সপ্লোর

স্কাইপি-র মাধ্যমে জাকিরের সাংবাদিক বৈঠক ফের বাতিল

মুম্বই: দেশে ফেরার কথা ছিল। কিন্তু ফেরেননি। শেষপর্যন্ত স্কাইপ-এর মাধ্যমে ভিডিও কনফারেন্সে আজ সাংবাদিক বৈঠক করার কথা ছিল। কিন্তু  শেষ মুহূর্তে বিতর্কিত ইসলামি প্রচারক জাকির নায়েকের ওই সাংবাদিক বৈঠকও বাতিল করে দেওয়া হল। বর্তমানে ভিনদেশে রয়েছেন জাকির। সেখান থেকে স্কাইপ-এর মাধ্যমে দক্ষিণ মুম্বইয়ের মেহফিল হলে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা জানানো হয়েছিল জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের  পক্ষ থেকে। গতকাল তারা জানিয়েছে,ওই সাংবাদিক বৈঠক হচ্ছে না। কারণ, সাংবাদিক বৈঠকের জন্য মেহফিল হলটি পাওয়া যায়নি বলে জানিয়েছে জাকিরের সংস্থা। তিনটি ফাইভ স্টার হোটেল এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডব্লুটিসি)-এর মতো অন্তত চারটি জায়গায় স্কাইপ-এর মাধ্যমে জাকিরের সাংবাদিক বৈঠকের অনুমতি পাওয়া যায়নি। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ডব্লুটিসি-র অনুমতি পাওয়া গেলেও বুধবার তা বাতিল করে দেওয়া হয়। এই ঘটনাকে একেবারেই অনাহ্য ও অসঙ্গত বলে ক্ষোভ প্রকাশ করেছেন জাকিরের সংস্থার মুখপাত্র। তাঁর অভিযোগ, এমনকি মুম্বইয়ের হোটেলগুলিকেও জাকিরের সাংবাদিক বৈঠক করার অনুমতি না দিতে বলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ঢাকার নারকীয় হামলার পর জাকিরকে নিয়ে বিতর্ক দানা বাঁধে। ওই হামলায় জড়িত এক জঙ্গি জাকিরের ভাষণে উদ্বুদ্ধ হয়েছিল বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে স্কাইপ-এর মাধ্যমে সাংবাদিক বৈঠক করার কথা জানান জাকির। তাঁর মুখপাত্রর দাবি, কমপক্ষে তিনটি হোটেল ও ডব্লুটিসি-তে ওই সাংবাদিক বৈঠক আয়োজনের অনুমতি পাওয়া গিয়েছিল। কিন্তু শেষমুহূর্তে ওই অনুমতি বাতিল করা হয়েছে। উল্লেখ্য, চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার জাকিরের সাংবাদিক বৈঠক ভেস্তে গেল। তিনি বর্তমানে লেকচার-ট্যুরে বিদেশে রয়েছেন বলে জানিয়েছেন জাকিরের মুখপাত্র। সপ্তাহ দুয়েক পর তিনি মুম্বইতে ফিরবেন বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Israel-Iran War: মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম

ভিডিও

ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ১: 'বেহায়া বিজেপি, দালাল নির্বাচন কমিশন,' নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Mudiali Caitra Sale | ক্যারাভ্যান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও মুদিয়ালি ক্লাবের যৌথ উদ্যোগে জমজমাট চৈত্র সেল
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Israel-Iran War: মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
Best Retirement Plan : ৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
Best Stocks To Buy : ৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
Flipkart Layoff: ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
Embed widget