এক্সপ্লোর

খোলা স্থানে মল-মূত্র ত্যাগমুক্ত রাজ্যের স্বীকৃতি, বামশাসিত কেরলের ভূয়সী প্রশংসা মোদীর

তিরুঅনন্তপুরম: আগামীকাল থেকে আর প্রকাশ্যে প্রাকৃতিক কাজকর্ম  সারা যাবে না কেরলে। সিকিম, হিমাচল প্রদেশের পর দেশের মধ্যে খোলা স্থানে মল-মূত্র ত্যাগ মুক্ত রাজ্য (ওডিএফ) ঘোষিত হতে চলেছে বামশাসিত কেরল। এই সাফল্যের জন্য পিনারাই বিজয়নের রাজ্যের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যকে দূষণমুক্ত করার প্রয়াসের জন্য কেরলকে সাধুবাদ জানাতে হবে, ‘মন কি বাত’ অনুষ্ঠানে বলেছেন তিনি। মাত্র তিন মাসের মধ্যে ১ লক্ষ ৭৫ হাজার শৌচাগার নির্মাণ করে কেন্দ্রের খোলা জায়গায় মল-মূত্র ত্যাগ বন্ধ করার কর্মসূচির সফল রূপায়ণ করেছে দক্ষিণের এই রাজ্য। আগামীকাল বিকেল চারটেয় এখানকার সেন্ট্রাল স্টেডিয়ামে এক অনুষ্ঠানে কেরলকে সরকারি ভাবে প্রকাশ্যে প্রাকৃতিক কাজকর্মমুক্ত রাজ্য তকমা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এই ঘোষণা করবেন। রাজ্যের তরফে সেখানে থাকার আমন্ত্রণ পেলেও আসতে পারছেন না মোদী। হাজির থাকবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও শৌচাগার পয়ঃপ্রণালী সংক্রান্ত মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার। কেরলের ইডুক্কি জেলার এডামালাকুডির প্রথম দলিত পঞ্চায়েতে শৌচাগার তৈরির জন্য সেখানকার পড়ুয়াদের উদ্যোগের কথা বিশেষ ভাবে উল্লেখ করেছেন মোদী। বলেছেন, কেরলকে খোলা স্থানে শৌচকর্মমুক্ত রাজ্য করে তোলায় যুবসমাজের প্রশংসা করতে চাই। এডামালাকুডির মতো আদিবাসী গ্রামেও শৌচাগার তৈরি করেছে এনসিসি জওয়ান, এনএসএস স্বেচ্ছাসেবক, একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা, অথচ সেখানে যেতেই চায় না লোকে। বনজঙ্গলের ভিতর দিয়ে সেখানে পৌঁছতে সারাদিন লেগে যায়। কিন্তু ওই পড়ুয়ারা সেখানে নিজেরাই নির্মাণ সামগ্রী বহন করে নিয়ে গিয়েছেন। কেরল খোলা জায়গায় প্রাকৃতিক কাজকর্মমুক্ত রাজ্যের তকমা পেল ওঁদের জন্যই।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget