এক্সপ্লোর

বাম জমানায় ত্রিপুরায় স্কুলের বইতে মার্কসবাদের প্রচার , এনসিইআরটি-র পাঠ্যসূচী চালু করবে নয়া সরকার, বললেন বিপ্লব দেব

আগরতলা: বাম সরকারের জমানায় ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ বিগত দুই দশক ধরে মার্কসবাদী প্রচার চালিয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারদেবের। তিনি বলেছেন, রাজ্য সরকার পরিচালিত বিদ্যালয়গুলিতে শীঘ্রই এনসিইআরটি-র পাঠক্রম চালু করা হবে। রাজ্য পর্ষদের পরিবর্তে এনসিইআরটি-র পাঠক্রম গ্রহণের ব্যাপারে সরকার একটি কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে বলেও জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বাম আমলে ত্রিপুরা স্বাক্ষরতার দিক থেকে ছিল দেশের সবচেয়ে এগিয়ে থাকা রাজ্য। এ রাজ্যের স্বাক্ষরতার হার ৯৫ শতাংশ। নতুন মুখ্যমন্ত্রী রাজ্যে  সকলের জন্য শিক্ষা ও স্বাস্থ্য নীতির ওপর গুরুত্ব আরোপ করেছেন। উল্লেখ্য, বিগত বিধানসভা নির্বাচনে আড়াই দশকের বাম জমানার অবসান ঘটিয়ে ত্রিপুরায় ক্ষমতা দখল করেছে বিজেপি। ভোটে ৫৯ টি আসনের মধ্যে ৪৩ আসনে জয়ী হয় বিজেপি জোট। নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বলেছেন, 'শিক্ষার ক্ষেত্রে তিনি শুধু সংখ্যা নয়, গুণমানের ওপর গুরুত্ব দিতে চান। বামেরা চেয়েছিল যে, ত্রিপুরার পড়ুয়ারা শুধু মাও (জেদং) পড়ুক, হিন্দু রাজাদের ভুলে যাক। তারা মহাত্মা গাঁধীকেও পাঠ্যসূচী থেকে সরিয়ে দিয়েছিল। আমি এবার সরকারি বিদ্যালয়গুলিতে এনসিইআরটি-র পাঠ্যসূচী চালু করতে চাই, যেখানে ত্রিপুরার ইতিহাস নিয়েও একটা অধ্যায় থাকবে'। বিপ্লব দেব বলেছেন, ত্রিপুরায় নবম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যবইতে রাশিয়া ও ফরাসি বিপ্লব রয়েছে। কয়েকটি পাতায় আবার ইংল্যান্ডে ক্রিকেটের জন্মবৃতান্তও রয়েছে। এমনকি নাত্সিবাদ ও হিটলারের উত্থানও পড়ানো হয়। বিপ্লব দেব বলেছেন, পড়ুয়াদের কার্ল মার্কস ও হিটালার সম্পর্কে পড়ানো হয়। কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উল্লেখ নেই। প্রাচীন ভারতের ইতিহাসের বহু অধ্যায়ই সিলেবাসে নেই অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেছেন, পাঠক্রম ঢেলে সাজাতে সুপারিশের জন্য তিনি একটি কমিটি গঠন করবেন। তিনি এনসিইআরটি-র পাঠ্যসূচী অন্তর্ভূক্ত করার পক্ষপাতী বলে জানিয়েছেন বিপ্লব দেব। বিপ্লব কুমার দেবের আরও অভিযোগ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যে অফিসে বেশ কয়েক বছর ধরে বসতেন, সেখানে তাঁর টেবিলে কোনও জাতীয় পতাকা ছিল না। সেই টেবিলে তিনি জাতীয় পতাকা রেখেছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget