এক্সপ্লোর

শিল্পের মাধ্যমে ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ হয়েছে, রাহত ফতে আলি খানকে বাবুল

নয়াদিল্লি: শিল্প ও সঙ্গীতের মাধ্যমে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দূর করার চেষ্টা হলেও, এই তত্ত্ব ব্যর্থ হয়েছে। রাহত ফতে আলি খানের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এ কথাই লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়। সম্প্রতি বাবুল বলেন, সীমান্তে যখন জওয়ানদের মৃত্যু হচ্ছে, তখন গানের মাধ্যমে উত্তেজনা কমানোর কথা বলার বদলে সাময়িকভাবে বলিউডে পাক শিল্পীদের নিষিদ্ধ করা উচিত। ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ছবিতে সলমন খান প্রভাব খাটিয়ে অরিজিৎ সিংহের গান বাদ দিয়ে ফতে আলি খানকে দিয়ে একই গান গাওয়ানোতেও ক্ষোভপ্রকাশ করেন বাবুল। এবার তিনি সরাসরি এই পাক শিল্পীকে আক্রমণ করলেন। চিঠিতে বাবুল লিখেছেন, ‘তোমাদের সরকারের কায়েমী স্বার্থের লোকজন সীমান্ত সন্ত্রাসে মদত দিচ্ছে। এর অকাট্য প্রমাণ জনসমক্ষে আছে। রাষ্ট্রপুঞ্জ সহ বিভিন্ন সংস্থা সন্ত্রাসবাদ সংক্রান্ত বহু গোপন তথ্য প্রকাশ করেছে। কিন্তু তারপরেও তোমরা সীমান্ত সন্ত্রাসের নিন্দা করতে পারছো না। সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে দেশপ্রেম। আমি তোমাদের অসুবিধা বুঝি। কিন্তু আমিও আমার দেশকে ভালবাসি। তাই এটা উপেক্ষা করতে পারি না যে দাউদ ইব্রাহিম, হাফিজ সইদ, সৈয়দ সালাউদ্দিন, জাকিউর রহমান লকভির মতো আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত লোকজন তোমাদের দেশে আছে।’ ফতে আলি খানের উদ্দেশে বাবুল আরও বলেছেন, ‘তোমাকে স্বীকার করতেই হবে, গান ও ক্রিকেটের মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানো যাবে বলে যে ফাঁকা বুলি আওড়ানো হয়, তার বদলে তোমার মতো ক্ষমতাশালী ও জনপ্রিয় ব্যক্তি এবং ক্রিকেট ও সঙ্গীত জগতের অনান্যদের একজোট হয়ে সন্ত্রাসবাদে মদত না দেওয়ার জন্য তোমাদের সরকারের উপর চাপ সৃষ্টি করার সময় এসেছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget