এক্সপ্লোর

এনইইটি পরীক্ষার্থীদের ‘তথ্য ফাঁস’: সিবিএসই প্রধানকে চিঠি দিয়ে তদন্তের আর্জি রাহুলের

নয়াদিল্লি: চলতি বছরের ন্যাশনাল এলিজিবিলিটি তথা প্রবেশিকা পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের তথ্য ফাঁসের অভিযোগ সম্পর্কে তদন্ত চেয়ে সিবিএসই-র কাছে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। পরীক্ষার্থীদের তথ্য ফাঁস সংক্রান্ত সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই চিঠি দিয়েছেন রাহুল। সিবিএসই চেয়ারপার্সন অনিতা কারওয়ালকে লেখা চিঠিতে রাহুল ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পরামর্শও দিয়েছেন। পরীক্ষার্থীদের ব্যাপক তথ্য ফাঁস সংক্রান্ত সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলির উল্লেখ করে রাহুল লিখেছেন, মূল্য দিলেই একটি নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে পরীক্ষার্থীদের তথ্য পাওয়া যাচ্ছে বলে অভিযোগ এবং প্রায় ২ লক্ষ পড়ুয়ার তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ। পরীক্ষার্থীদের নাম, ফোন নম্বর ও ই-মেল আইডি সহ ব্যক্তিগত তথ্য কয়েকটি অনলাইন পোর্টালে অর্থের বিনিময়ে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ। রাহুল লিখেছেন, সারা দেশের প্রার্থীদের গোপনীয়তা লঙ্ঘন করে এত বড় ধরনের তথ্য চুরির ঘটনায় তিনি স্তম্ভিত। তিনি বলেছেন, এই ঘটনা তথ্য চুরির ঘটনা প্রতিরোধে রক্ষাকবচের অভাবের বিষয়টিই এই ঘটনায় ধরা পড়েছে। একইসঙ্গে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছ্বতা সিবিএসই বজায় রাখতে পারবে কিনা, সেই প্রশ্নও তুলেছেন রাহুল। এই ত্রুটির উপযুক্ত তদন্তের আর্জি জানিয়ে কংগ্রেস সভাপতি সিবিএসই-কে তথ্য ফাঁসে ঘটনার জন্য দায়ী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। গত ৬ মে দেশের ১৩৬ শহরে ১১ ভাষায়য় এনইইটি পরিচালনা করেছিল সিবিএসই। এর ফলাফল গত ৬ জুন প্রকাশিত হয়েছে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget