এক্সপ্লোর

দিল্লিতে ৮ জনকে আগুন থেকে বাঁচিয়ে স্থানীয় বাসিন্দার বীরের মৃত্যু

নয়াদিল্লি: পাশের বাড়ির ৮ জনকে আগুন থেকে বাঁচিয়েছিলেন। শুধু বুঝতে পারেননি, মৃত্যু কখন এসে দাঁড়িয়েছে তাঁরই মুখোমুখি। সেই আগুনেই মারা গেলেন ৫৪ বছরের সৎবীর সঞ্চাল। সৎবীর ছিলেন উত্তর পশ্চিম দিল্লির ত্রিনগরের বাসিন্দা। আগুন নেভানোর সামগ্রীর একটি দোকান ছিল তাঁর। মঙ্গলবার দুপুর দুটো দশ নাগাদ বাড়িতে ঘুমোচ্ছিলেন তিনি। হঠাৎ চেঁচামেচিতে উঠে পড়ে দেখেন, পাশের পাঁচতলা বাড়ির একতলায় ওষুধের দোকানে আগুন লেগেছে। বাড়ির মালিক রাজেশ গুপ্ত আগুনের হাত থেকে বাঁচতে পরিবারকে নিয়ে পাঁচতলায় উঠে পড়েছেন। রাজেশ দমকলকে ফোন করেছিলেন। কিন্তু আসতে দেরি হচ্ছিল তাদের। কিন্তু সময় নষ্ট করেননি সৎবীর। নিজের দোকানের আগুন নেভানোর জিনিসপত্র নিয়ে প্রতিবেশীর সাহায্যে ঝাঁপিয়ে পড়েন তিনি। ছেলে অক্ষয়কে পাঠিয়ে দেন আরও আগুন নেভানোর সামগ্রী আনতে। তারপরেই হানা দেয় মৃত্যু। একতলায় তাঁরা যখন আগুনের সঙ্গে লড়াই চালাচ্ছেন, তখন একটা সিলিন্ডার ফেটে যায়। কাচ আর ধাতুর টুকরো ছিটকে এসে লাগে সৎবীরের গলায়। পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ২.৩৭ মিনিট নাগাদ হাজির হয় দমকল। প্রায় পৌনে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে তারা। পুলিস জানিয়েছে, শর্ট সার্কিটের ফলে ওই ওষুধের দোকানে একটি অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়, সেখান থেকে ছড়িয়ে পড়ে আগুন। সৎবীরের ভাই মন্তব্য করেছেন, তাঁর দাদা গোটা এলাকায় সবথেকে পরোপকারী মানুষ ছিলেন। সাহসিকতার জন্য মৃত্যুর পর পুরস্কৃত করা হোক তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?

Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল

অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট

Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার
Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের

ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের

Embed widget