এক্সপ্লোর

আগামী সপ্তাহেই ভারতে আসছে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ বিমান, তুলনা মার্কিন প্রেসিডেন্টের ‘এয়ারফোর্স ওয়ান’-এর সঙ্গে

খুব শীঘ্রই বিশেষ নতুন বিমানের সওয়ারি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সপ্তাহের শুরুতেই আমেরিকা থেকে দিল্লির মাটি ছুঁতে চলেছে প্রধানমন্ত্রীর ভিভিআইপি বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান।

নয়াদিল্লি: খুব শীঘ্রই বিশেষ নতুন বিমানের সওয়ারি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সপ্তাহের শুরুতেই আমেরিকা থেকে দিল্লির মাটি ছুঁতে চলেছে প্রধানমন্ত্রীর ভিভিআইপি বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ দেশের বিশেষ পদমর্যাদা সম্পন্নদের জন্য সরকার দুটি বিশেষ ধরনের বিপুলাকায় বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানের বরাত দিয়েছে। এরমধ্যে একটি বিমান আগামী সপ্তাহেই রাজধানীতে পৌঁছবে। দ্বিতীয় বিমানটি চলতি বছরের শেষের দিকে পৌঁছবে বলে জানা গিয়েছে। এখন আমেরিকায় দুটি বিমানেরই সাজসজ্জার চূড়ান্ত প্রস্তুতি চলছে। ২৫ বছরের পুরানো এয়ার ইন্ডিয়া ওয়ান পুরনো বোয়িং ৭৪৭ বিমানের পরিবর্তে ব্যবহৃত হবে। নতুন স্পেশ্যাল একস্ট্রা সেকশন ফ্লাইট (এসইএসএফ) বা ভিভিআইপি এয়ারক্র্যাফ্ট এয়ার ইন্ডিয়া ওয়ান চালাবেন বায়ুসেনার বিশেষ প্রশিক্ষিত পাইলটরা। ফ্লোরিয়ায় বোয়িংয়ের ফোর্ট ডালাস সদর দফতর থেকে যে বিশেষ বিমান ভারতে আসছে, দেখে নেওয়া যাক তার সম্পর্কে কিছু তথ্য। দুটি বোয়িং বিমান অভেদ্য দূর্গ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এর দাম প্রায় ৮ হাজার ৪৫৮ কোটি টাকা। এই বিমানের থাকছে নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা, সেল্ফ প্রোটেকসন স্যুট (এসপিএস), যা শত্রুপক্ষের রাডার ফ্রিকোয়েন্সি জ্যাম করতে পারে। সেইসঙ্গে থাকছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। এই বিমান পুরোদস্তর ফ্লাইং কম্যান্ড সেন্টার হিসেবে কাজ করে। এর অত্যাধুনিক ও সুরক্ষিত যোগাযোগ সংক্রান্ত অডিও ও ভিডিও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এতে হ্যাকিং বা আড়ি পাতা অসম্ভব।অনেকটা মার্কিন এয়ার ফোর্স ওয়ানের মতো, যা মার্কিন প্রেসিডেন্ট ব্যবহার করেন। বিমানের ভেতরে থাকছে ভিভিআইপি যাত্রীদের জন্য কনফারেন্স রুম, বড় কেবিন ও মিনি মেডিক্যাল সেন্টার। সেইসঙ্গে ভিভিআইপি-র সফরসঙ্গী আধিকারিক ও বিশেষ ব্যক্তিদের জন্য আসন। এই বিমানের কল সাইন হবে এয়ার ইন্ডিয়া ওয়ান। ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যে বিমানে সওয়ার হন তার কল লাইন এয়ার ইন্ডিয়া ওয়ান। এয়ার ইন্ডিয়া এই বিমান গ্রহণ করলেও তা চালাবে ভারতীয় বায়ুসেনা। এয়ার ইন্ডিয়া, বায়ুসেনা ও নিরাপত্তা সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে বিমান দেশে নিয়ে আসতে আমেরিকায় পৌঁছে গিয়েছেন। নতুন এই বিমান একটানা ১৭ ঘন্টা উড়তে পারে। বর্তমানে যে বিমান হয়েছে, তা একটানা ১০ ঘন্টার বেশি উড়তে পারে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget