এক্সপ্লোর

চেক বাউন্স হলে এবার থেকে কপালে দুঃখ আছে, ঝামেলা থেকে বাঁচতে জেনে নিন নয়া নিয়ম

নয়াদিল্লি: এতদিন চেক বাউন্স করলে চেক যিনি ইস্যু করেছেন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যেত না, অনায়াসে টাকা না মিটিয়ে পালাতে পারতেন তিনি। কিন্তু এবার সেই রাস্তা বন্ধ করল কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী যাঁর চেক বাউন্স করেছে, তাঁকে মোট অর্থের ২০ শতাংশ অভিযোগকারীকে দিতে হবে। গতকাল লোকসভায় পাশ হয়েছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল-২০১৭। এই বিল অনুযায়ী এবার যদি কেউ চেক বাউন্স করা নিয়ে ট্রায়াল কোর্টে অভিযোগ দায়ের করেন তো অভিযুক্তকে প্রথমেই চেকে ইস্যু করা অর্থের ২০ শতাংশ আদালতে জমা করতে হবে আর সে টাকা দেওয়া হবে অভিযোগকারীকে। চেক ইস্যু করার ৬০ দিনের মধ্যে জমা করতে হবে এই টাকা। যদি অর্থের পরিমাণ বেশি হয়, তবে তা দুই কিস্তিতে জমা দেওয়ার সুযোগ মিলবে। সঙ্গে আগের ৬০ দিনের সঙ্গে দেওয়া হবে আরও ৩০ দিনের ছাড়। যদি অভিযুক্ত ট্রায়াল কোর্টে দোষী প্রমাণিত হন ও তিনি আপিল করেন, তবে  মোট প্রদেয় অর্থের আরও ২০ শতাংশ আদালতে জমা রাখতে হবে তাঁকে। পাশাপাশি ২০ শতাংশ অর্থ তাঁর জরিমানা হতে পারে। আদালত চাইলে এই জরিমানার অর্থ বাড়িয়ে ১০০ শতাংশ করতে পারে। সরকারের বক্তব্য, এ ধরনের ব্যবস্থা গ্রহণের ফলে চেক বাউন্সের প্রবণতা কমবে। এই মুহূর্তে গোটা দেশের নিম্ন আদালতগুলিতে চেক বাউন্স সংক্রান্ত ১৬ লাখ মামলা ঝুলছে। সরকারের বক্তব্য, চেক ফেরত যাওয়ার ফলে সঙ্কটে পড়া মানুষদের কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলবেন।

সেরা শিরোনাম

UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?

ভিডিও

North Bengal Weather Update: উত্তরে আষাঢ়ে দুর্যোগ, পাহাড়ে ধস, ক্রমশ বাড়ছে নদীর জলস্তর, কী ছবি?
ISKCON removes Radharaman Das: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইস্কন
CM Suvendu Adhikari: কিছুদিনের মধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বসতে চলেছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার
FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget