এক্সপ্লোর

অমরনাথ গুহা ‘সাইলেন্স জোন’, ঘোষণা গ্রিন ট্রাইব্যুনালের

নয়াদিল্লি: প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্য দক্ষিণ কাশ্মীর হিমালয়ের অমরনাথ গুহাকে ‘সাইলেন্স জোন’ হিসেবে ঘোষণা করল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। ওই গুহার মধ্যে ধর্মীয় কার্যকলাপও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এনজিটি-র চেয়ারপার্সন বিচারপতি স্বতন্ত্র কুমার বলেছেন, তীর্থযাত্রীরা যাতে শিবলিঙ্গ দর্শন থেকে বঞ্চিত না হন এবং একইসঙ্গে বাস্তুতন্ত্র বজায় থাকে, সেটা নিশ্চিত করার জন্য অমরনাথ শ্রাইন বোর্ডকে উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে। এনজিটি জানিয়েছে, অমরনাথে তুষারধস রোখা এবং এই গুহার আদি রূপ বজায় রাখার জন্যই এই জায়গাটিকে ‘সাইলেন্স জোন’ হিসেবে ঘোষণা করা হচ্ছে। গুহার মধ্যে কোনওরকম শব্দ করা যাবে না। ওই পবিত্র গুহায় ওঠার সিঁড়ির মুখে সব তীর্থযাত্রীকে ভাল করে তল্লাশি করতে হবে। তাঁরা যাতে মোবাইল ফোন সহ কোনও কিছু নিয়ে গুহায় যেতে না পারেন, সেটা নিশ্চিত করতে হবে। দর্শনার্থীরা যাতে বরফের শিবলিঙ্গ ভালভাবে দেখতে পান, সেজন্য ওই জায়গা থেকে লোহার বেষ্টনী সরিয়ে ফেলতে হবে। অমরনাথে তীর্যযাত্রীদের সুবিধার্থে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, পরিবেশ ও অরণ্য মন্ত্রকের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ কমিটিকে তিন সপ্তাহের মধ্যে সেটা জানানোর নির্দেশও দিয়েছে এনজিটি। পরবর্তী শুনানি হবে ১৮ জানুয়ারি। পরিবেশবিদ গৌরী মৌলেখি এনজিটি-র এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘অমরনাথ গুহা যে অঞ্চলে, সেখানকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সংবেদনশীল। এনজিটি-র এই নির্দেশের ফলে  তীর্থযাত্রীদের কাছে অমরনাথ যাত্রা নিরাপদ ও সুবিধাজনক হবে। আগামী প্রজন্মের জন্য এই তীর্থক্ষেত্র সুরক্ষিত থাকবে।’

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget