এক্সপ্লোর

কাশ্মীরে সন্ত্রাসে আর্থিক মদতের মামলায় গ্রেফতার হিজবুল প্রধান সালাউদ্দিনের ছেলে

নয়াদিল্লি: কাশ্মীরে সন্ত্রাসবাদে মদত দিতে অর্থ জোগান দেওয়ার মামলায় এনআইএ-র হাতে গ্রেফতার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গেড়ে থাকা হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনের ছেলে সৈয়দ শাহিদ ইউসুফ। গত জুনে সালাউদ্দিনকে বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে মার্কিন বিদেশ দপ্তর। জম্মু ও কাশ্মীরে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্র গতকাল বিশেষ প্রতিনিধি নিয়োগের কথা জানানোর পরদিনই পাকড়াও করা হল সালাহউদ্দিন পুত্রকে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল জাতীয় তদন্ত সংস্থা। তিনি এলে তাঁকে গ্রেফতার করা হয়। কাশ্মীরে হিংসা, সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া সংক্রান্ত ২০১১ সালে এনআইএ-র রুজু করা মামলায় ইউসুফ গ্রেফতার হলেন বলে জানান জনৈক সরকারি কর্তা। ইউসুফ জম্মু ও কাশ্মীর সরকারের কৃষি দফতরের কর্মী। সেই মামলার তদন্তে প্রকাশ পায়, সিরিয়ায় বসে থাকা গুলাম মহম্মদ ভাট নামে এক অভিযুক্ত সালাউদ্দিনের কথামতো ইউসুফকে টাকা পাঠিয়েছিলেন। সরকারি অফিসারটি বলেন, ২০১১ থেকে ২০১৪-র মধ্যে পাঠানো ওই অর্থ কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করা হয়েছে। নয়াদিল্লির এক আদালতে ওই মামলার বিচার চলছে, তার মধ্যেই নতুন করে সম্প্রতি তদন্তে নেমেছে এনআইএ। মামলার সূত্রে চারজন আগেই গ্রেফতার হয়েছে। এরা হল গুলাম মহম্মদ ভাট, মহম্মদ সিদিক ঘানাইয়ান, গুলাম জিলানি লিলু ও ফারুক আহমেদ দাগ্গা। মহম্মদ মকবুল পন্ডিত ও এইজাজ আহমেদ ভাট নামে দুজন পলাতক। প্রসঙ্গত, একাধিক মামলা রুজু করে হাওলা লেনদেন সহ নানা উপায়ে কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে বেআইনি আর্থিক মদত দেওয়ার অভিযোগের তদন্ত চালাচ্ছে এনআইএ। তদন্তের অঙ্গ হিসাবে কাশ্মীর উপত্যকায় একাধিক স্থানে তল্লাশিও হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget