এক্সপ্লোর

পুলওয়ামায় জঙ্গি হামলার তদন্তভার নিল এনআইএ, ঘটনাস্থল ঘুরে দেখল টিম

নয়াদিল্লি: জম্মু- কাশ্মীর পুলিশ নয়, পুলওয়ামায় জঙ্গি হামলার তদন্ত করবে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি(এনআইএ)ধ। বুধবারই জম্মু-কাশ্মীর পুলিশের থেকে তদন্তভার নিজেদের হাতে নিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী আরডিএক্স বিস্ফোরণে চল্লিশের উপরে সিআরপিএফ জওয়ান খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে এনআইএ। জানা গিয়েছে, এনআইএ প্রধান ইতিমধ্যেই তাঁর দল নিয়ে গোটা ঘটনাস্থল পরিদর্শনও করে এসেছেন। সেখান থেকে অনেক তথ্য ও নমুনাও সংগ্রহ করে এনেছেন তাঁরা। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, পুলওয়ামার লেথপোরা অঞ্চলে নাশকতার নমুনা সংগ্রহের পাশাপাশি সেখানের পুলিশ আধিকারিক ও সেনা জওয়ানদের সঙ্গেও কথা বলেন তদন্তকারী দলের আধিকারিকরা। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ৪০ সিআরপিএফ জওয়ান খুনের ঘটনায় অবন্তীপোরা থানায় একটি মামলা রুজু করেছিল জম্মু ও কাশ্মীরের পুলিশ। এবার সেই তদন্ত-সহ গোটা ঘটনাই নিজেরা দেখবে দেশের এই প্রথম সারির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কবে থেকে এই নাশকাতার ছক কষা হল? কীভাবেই বা পরিকল্পনা বাস্তবায়িত করা হল, এই সবই খতিয়ে দেখবেন আধিকারিকা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার আর্মি কনভয়ের মধ্যে আরডিএক্স বোঝাই গাড়ি নিয়ে ঢুকে পড়েছিল এক জঙ্গি। জওয়ানদের গাড়ির সঙ্গে সেই বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা খেতেই বিস্ফোরণ হয় এবং মৃত্যু হয় ৪০ জওয়ানের। অতীতে, ২০১০ সালে এমনই এক ঘটনার সাক্ষ্মী ছিল শ্রীনগর। সেবার ১৭ বছরের এক কিশোর জওয়ানদের গাড়ির ভিতরে আত্মঘাতী বিস্ফোরণে ২ জওয়ানের মৃত্যু ঘটিয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget