এক্সপ্লোর

নির্ভয়া মামলায় দোষী বিনয়ের আর্জি খারিজ দিল্লি আদালতে

নির্ভয়া মামলায় চার দোষীর মধ্যে একজন বিনয় শর্মার আর্জি নাকচ হয়ে গেল দিল্লির এক আদালতে। এই আর্জিতে বিনয় দাবি করেছিল যে, সে মানসিকভাবে অসুস্থ ও তার চিকিত্সার প্রয়োজন।

নয়াদিল্লি: নির্ভয়া মামলায় চার দোষীর মধ্যে একজন বিনয় শর্মার আর্জি নাকচ হয়ে গেল দিল্লির এক আদালতে। এই আর্জিতে বিনয় দাবি করেছিল যে, সে মানসিকভাবে অসুস্থ ও তার চিকিত্সার প্রয়োজন। অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রানা বিনয়ের আর্জি খারিজ করে দেন। আদালত বলেছে, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে চিন্তা ও অবসাদ স্বাভাবিক বিষয়। নিশ্চিতভাবেই দোষীকে পর্যাপ্ত চিকিত্সা ও মনস্তাত্ত্বিক সাহায্য দেওয়া হয়েছে। আদালত বিনয়ের আর্জি খারিজ করে দেওয়ার পর নির্ভয়ার মা আশা দেবী বলেছেন, ওই দোষীর চিকিত্সার কিছু ছিল না। এটা শুধু মামলায় দেরি করার চেষ্টা। সাত বছর পর আজ ওদের আদালতে স্ত্রী, বোন ও মায়ের কথা মনে পড়ছে। ওদের নির্যাতনের শিকারও কারুর বোন-মেয়ে ছিল। আমিও কারুর মেয়ে ও স্ত্রী। সাত বছর ধরে আদালতের দরজায় ঘুরছি। আদালতে দায়ের করা আর্জিতে দাবি করা হয়েছিল, বিনয়ের মাথায় গভীর চোট লেগেছে। ডান হাত ভেঙে গিয়েছে ও সেখানে প্লাস্টার রয়েছে। সে মানসিক রোগ ও সিজোফ্রেনিয়াগ্রস্ত। শুনানিতে তিহাড় জেল কর্তৃপক্ষ বিনয়ের ওই দাবি খারিজ করে দেয়। জেল কর্তৃপক্ষ আদালতে জানায়, বিনয় নিজেই নিজেকে আঘাত করে জখম হয়েছে এবং সে কোনও রকম মানসিক রোগের শিকার নয়। জেলের পক্ষ থেকে মনোরোগ চিকিত্সক জানান, দৈনন্দিন ভিত্তিতে চার দোষীরই চিকিত্সা করা হয়েছে এবং তারা সবাই ঠিক আছে। উল্লেখ্য, আগামী ৩ মার্চ নির্ভয়া মামলায় চার দোষীর সাজা কার্যকরের জন্য পরোয়ানা জারি করেছে আদালত। তার ১০ দিন আগে তাদের পরিবারের সঙ্গে অন্তিম সাক্ষাত্ নিয়ে চার দোষীকে চিঠি দিল তিহাড় জেল কর্তৃপক্ষ। জেলের এক পদস্থ আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন যে, পরিবারের সঙ্গে শেষ সাক্ষাত্ নিয়ে চার দোষীকে লিখিতভাবে জানানো হয়েছে। ওই আধিকারিক বলেছেন, মুকেশ ও পবনকে জানানো হয়েছে যে, তারা ইতিমধ্যেই শেষ সাক্ষাত্ করে নিয়েছে। অক্ষয় ও বিনয়কে তাদের শেষ সাক্ষাতের দিন জানাতে বলা হয়েছে। এছাড়াও চারজনের ক্ষেত্রেই সপ্তাহে দুই দিন নিয়মিত সাক্ষাত্ চলবে। গত ১৭ ফেব্রুয়ারি দিল্লির একটি আদালত নির্ভয়া ২০১২-র গণধর্ষণ ও খুনের মামলায় চার দোষীর ফাঁসির সাজা আগামী ৩ মার্চ সকাল ছয়টায় কার্যকর করার নির্দেশ দিয়েছে। এ সংক্রান্ত মামলার শুনানিতে আদালত বলেছে, সাজা কার্যকর আরও পিছিয়ে দিলে তা হবে নির্যাতিতার অধিকারের অবমাননা। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ধারা ২১-এ সাজাপ্রাপ্ত দোষীদের তাদের আইনি অধিকার প্রয়োগের সুযোগ রয়েছে। তবে এই সুযোগের ব্যবহার ইচ্ছার ওপর নির্ভর করছে। সাজা কার্যকর এর আগে দুই বার পিছিয়ে গিয়েছে। আরও পিছিয়ে গেলে তা নির্যাতিতার দ্রুতবিচার পাওয়ার অধিকার খর্ব করবে। এই মামলায় মৃত্যু পরোয়ানা জারির জন্য দায়ের করা পিটিশনের শুনানিতে এই মন্তব্য করেছিল আদালত। গত ৩১ জানুয়ারি এক নিম্ন আদালত চার দোষীর সাজা কার্যকর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল। চার দোষীর মধ্যে পবন কিউরিটিভ পিটিশন বা প্রাণভিক্ষার আর্জি জানায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget