এক্সপ্লোর

জোট ভাঙায় দোষ আরজেডি-কে, ২০১৯-এ মোদীকে রুখতে পারবে না কেউ, দাবি নীতীশের

নয়াদিল্লি: জোট ভেঙেছে, এবার লালুপ্রসাদ যাদবকে প্রকাশ্যে কটাক্ষ নীতীশ কুমারের। বললেন, লালুজি জাতপাতের ভিত্তিতে বিশ্বাসী, একটি বিশেষ গোষ্ঠীর নেতা, কিন্তু আমি গণভিত্তির মাপকাঠিতে বিশ্বাস করি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ২০১৯-এর সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার সাধ্য কারও নেই, তিনি 'অপরাজেয়' বলে জানালেন বিহারের মুখ্যমন্ত্রী। নীতীশ গত সপ্তাহেই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তথা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী নারায়ণ যাদবের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের ইস্যুতে আরজেডি, কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে ইস্তফা দিয়ে ২৪ ঘন্টার মধ্যেই বিজেপির সমর্থনে সরকার গড়েন বিহারে। জোট ভাঙায় দোষ আরজেডি-কে, ২০১৯-এ মোদীকে রুখতে পারবে না কেউ, দাবি নীতীশের নীতীশের দাবি, দুর্নীতির অভিযোগে মিডিয়ার হৈচৈ-কে তিনি প্রথমে আমল দিতে চাননি। ভেবেছিলেন, জোটে এমন হয়েই থাকে। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কেন তিনি কিছু করছেন না, এই প্রশ্নে তাঁর দিকে আঙুল উঠতে শুরু করে। তিনি মহাজোট বাঁচিয়ে রাখার বহু চেষ্টা করা সত্ত্বেও আরজেডি তেজস্বীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের ব্যাখ্যা না দেওয়ায় ইস্তফা দিতে বাধ্য হন। সাংবাদিক বৈঠকে নীতীশ বলেন, জেডিইউ তেজস্বীকে দুর্নীতির অভিযোগের মুখে নির্দোষ প্রমাণ করে জনসমক্ষে নিজের অবস্থান জানাতে বললেও তিনি ও তাঁর দল তাতে কান দেয়নি। তারপর কী করে চুপ থাকি, কেননা আমিও তো দুর্নীতির প্রশ্ন জিরো টলারেন্সের কথা বলেছি। আমি সব সহ্য করেছি। কিন্তু আর কোনও উপায়ই ছিল না। ওরা দুর্নীতির অভিযোগের ব্যাপারে নিজেদের কৈফিয়ত্ দিলে হয়ত পরিস্থিতি অন্যরকম হত। আমি ইস্তফা দেওয়ার পর বিজেপির তরফেই জোটের প্রস্তাব আসে, প্রধানমন্ত্রীও ট্যুইট করেন। তারপর বিধায়কদের সর্বসম্মত সম্মতি নিয়েই সরকার গড়ি আমরা। আরজেডি বরং জোটের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছে, কিন্তু লালু সম্পর্কে জেডিইউ কোনও মন্তব্য করেনি বলে দাবি করেন নীতীশ। বলেন, বলা হয়েছে, আমি নাকি 'বিষ', কিন্তু সব সহ্য করেছি। ধর্মনিরপেক্ষতা ইস্যুতে তাঁর কারও শংসাপত্রের প্রয়োজন নেই, বলেন নীতীশ। প্রশ্ন করেন, ধর্মনিরপেক্ষতা মানে কি হাজার-কোটি টাকার সম্পত্তি করা।

সেরা শিরোনাম

Ayush Singh AI Success Story : দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Chief Breakup Officer: ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
Viral News : মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !

ভিডিও

Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮
Weather News: রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ, ভিজবে কোন কোন জেলা?
Chok Bhanga 6ta: তারাতলায় গোডাউন বিপর্যয়ের আজ তৃতীয় দিন,পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ayush Singh AI Success Story : দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Chief Breakup Officer: ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
Viral News : মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
Earthquake : ফের ভূমিকম্পের জোর ধাক্কা ! ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়, বড় বিপর্যয়ের পর নতুন আতঙ্ক
ফের ভূমিকম্পের জোর ধাক্কা ! ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়, বড় বিপর্যয়ের পর নতুন আতঙ্ক
ভেনেজুয়েলার পর এবার ভূমিকম্পের ধাক্কা ভারতের কাছেই, সকাল-সকাল থরথর করে কাঁপল মাটি
Pakistan Earthquake: ভেনেজুয়েলার পর এবার ভূমিকম্পের ধাক্কা ভারতের কাছেই, সকাল-সকাল থরথর করে কাঁপল মাটি
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
Embed widget