এক্সপ্লোর

মুজফফরপুরের আবাসিক হোমে নাবালিকা যৌন নিগ্রহ আমাদের লজ্জা, অপরাধ বোধে ভরিয়ে দিয়েছে, বললেন নীতীশ কুমার

পটনা: মুজফফরপুরের আবাসিক হোমে নাবালিকা যৌন নিগ্রহের চাঞ্চল্যকর ঘটনা সামনে আসায় প্রবল ক্ষোভের মধ্যেই পটনায় এ নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রাতিষ্ঠানিক মেকানিজম উন্নত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি। মেয়েদের কল্যাণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী কন্যা উত্থান যোজনার সূচনা করে নীতীশ বলেছেন, শেল্টার হোমে মেয়েদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ আমাদের লজ্জা, অপরাধ বোধে ভরিয়ে দিয়েছে। আমরা সবসময় বলেছি, এ ঘটনায় অপরাধী রেহাই পাবে না। উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী বিধানসভায় দাঁড়িয়েই বলেছেন যে, আমরা নিজেরাই চাই, সিবিআই তদন্ত হোক হাইকোর্টের তদারকিতে। গত মাসে ভয়াবহ যৌন কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর এই প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এ জাতীয় ঘটনা ফের যাতে না হয়, সেজন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রাতিষ্ঠানিক মেকানিজম তৈরি করতে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। নীতীশ বলেন, সমাজে সব ধরনের লোক আছে, যারা সামান্যতম সুযোগ পেলেই বিকৃত কাজকর্মে জড়াতে পারে। কাজেই এর দরকার আছে। রাজ্যের ৪২টি শেল্টার হোমের ৩৪টির আবাসিক মেয়েদের মেডিকেল পরীক্ষা করে তাদের ওপর যৌন নির্যাতনের অভিযোগের প্রমাণ মিলেছে। ওই হোমগুলি চালায় সেবা সংকল্প এবম বিকাশ সমিতি নামে একটি এনজিও। অভিযোগের আঙুল উঠেছে হোমের মালিক ব্রজেশ ঠাকুরের দিকে। হোমের যৌন নির্যাতনের বিষয়টি গত এপ্রিলে বিহারের সামাজিক কল্যাণ দপ্তরকে দেওয়া অডিট রিপোর্টে প্রথম জানায় টাটা ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্সেস। ৩১ মে ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ব্রজেশ সহ ১০ জন গ্রেফতার হয়। একজন পলাতক। বিহার পুলিশ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। রাজ্য সরকারের সুপারিশক্রমে সিবিআই তদন্ত ভার হাতে নিয়েছে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget