এক্সপ্লোর

কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে কটাক্ষ, লালুকে পাল্টা তোপ নীতীশের

পটনা: গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে জেডিইউ-কে আমন্ত্রণ না জানানো নিয়ে কটাক্ষের জবাবে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ও অন্যান্য বিরোধী দলগুলির উদ্দেশে পাল্টা তোপ দাগলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর দাবি, ‘জেডিইউ-কে অযথা এ বিষয়ের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়ার কোনও ইচ্ছা বা প্রত্যাশা ছিল না। আমরা এ বিষয়ে আলোচনাও করিনি। সংবাদমাধ্যমেই এ বিষয়ে জল্পনা চলছিল। এই জল্পনা ভিত্তিহীন।’ লালু গতকাল নীতীশকে কটাক্ষ করে বলেন, ‘জেডিইউ-এর কয়েকজন নেতা নতুন কুর্তা-পাজামা কিনে রেখেছিলেন। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণই জানানো হয়নি।’ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও ট্যুইট করে নীতীশকে কটাক্ষ করেন। তাঁর দাবি, ইউপিএ সরকারে থাকার সময় কংগ্রেস নীতীশকে সম্মান জানাত। কিন্তু এখন সংবাদমাধ্যম থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের কথা জানতে পারলেন তিনি। এর জবাবে নীতীশ বলেছেন, ‘লালু আমার রাজনৈতিক সমস্যা সমাধানের কথা বলছিলেন। আমি অন্য কারও মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু বলতে চাই না। আমাদের বিবৃতি দেওয়ার বদলে কাজ করতে হবে। আমাদের বিহারের উপর নজর দিয়ে এই রাজ্যের জন্য কাজ করতে হবে।’ জেডিইউ সাধারণ সম্পাদক কে সি ত্যাগীও বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের বিষয়টি বিজেপি-র অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে এনডিএ-র কোনও সম্পর্ক নেই। তাই বিজেপি-র মন্ত্রীদের রদবদল নিয়ে জেডিইউ-র কোনও মন্তব্য করা উচিত নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget