এক্সপ্লোর
গোটা দেশে মদ নিষিদ্ধ হচ্ছে না, জানাল কেন্দ্র

নিউদিল্লি: মদ নিষিদ্ধ করার ব্যাপারে সব রাজ্যকে সাহায্য করবে কেন্দ্র। কিন্তু এখনই গোটা দেশে মদ্যপান নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নিচ্ছে না কেন্দ্রীয় সরকার। লোকসভায় আজ এমনটাই জানানো হয়েছে। এনিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির জানিয়েছেন, ২০১২-২০১৪ সালের মধ্যে বেআইনি মদ খেয়ে মৃত্যু হয়েছে ২৯২৭ জনের। ২০১২-এ মৃত্যু হয়েছে ৭৩১ জনের, ২০১৩-এ ৪৯৭ জনের এবং ২০১৪-এ ১৬৯৯ জনের। তিনি বলেন, মদ্যপান বন্ধ করতে রাজ্যগুলিকে সাহায্য করবে কেন্দ্র। কিন্তু সমগ্র দেশে মদ নিষিদ্ধ করার ব্যাপারে এখনই কিছু ভাবা হচ্ছে না। আহির আরও জানিয়েছেন, আবগারি আইনের অধীনে ২০১৪ সালে মোট ২.৮৩ কোটি মদ বাজেয়াপ্ত করা হয়েছিল। এরমধ্যে ৯১ লাখ দেশি মদ।
Before You Go
Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















