এক্সপ্লোর

নেই ময়না তদন্ত রিপোর্ট, বিশ বাঁও জলে উপবাসে মৃত জৈন কিশোরীর মৃত্যু তদন্ত

হায়দরাবাদ: ৬৮দিন উপবাস করে মৃত ১৩ বছরের জৈন কিশোরী আরাধনা সামদারিয়ার মৃত্যু তদন্তে নেমে কূলকিনারা পাচ্ছে না পুলিশ। মেয়েটির দেহের কোনওরকম ময়না তদন্ত না হওয়ায় কাজ এগোতে পারছে না তারা। পুলিশ জানাচ্ছে, ৩ তারিখ মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই আরাধনার শেষকৃত্য সম্পন্ন করে তার পরিবার। দেহের কোনওরকম ময়না তদন্ত হয়নি। ফলে মৃত্যুর সঠিক কারণ বার করা পুলিশের পক্ষে প্রায় অসম্ভব। জৈন সংস্কার 'চতুর্মাস' পালন করে টানা ৬৮ দিন উপবাস করে ১৩ বছরের আরাধনা। তার মৃত্যুর ছদিন পর কয়েকটি শিশু অধিকার সংস্থা মেয়েটির উপবাসে মৃত্যুর ব্যাপারে পুলিশে অভিযোগ করে। এভাবে ধর্মীয় সংস্কার পালনের নামে এক কিশোরীকে আত্মহত্যায় বাধ্য করা নিয়ে দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়। আরাধনার বাবা মাকে গ্রেফতারেরও দাবি ওঠে। যদিও সেই দাবি এই মুহূর্তে মানতে নারাজ পুলিশ। তাদের বক্তব্য, হাসপাতালের রেকর্ড বলছে, ৩ অক্টোবর মৃত অবস্থায় মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত্যুর কারণ দেখানো হয়েছিল, কার্ডিয়াক অ্যারেস্ট। আর কার্ডিয়াক অ্যারেস্ট নানা কারণে হতে পারে। আরাধনার বাবা মা ও জৈন নেতারা বলছেন, উপবাস ভঙ্গের ২দিন পর তার মৃত্যু হয়। ফলে শুধু উপবাসের জেরেই তার মৃত্যু হয়েছে, তা মানার কোনও কারণ নেই। তবে উপবাসও মৃত্যুর অন্যতম কারণ বলে পুলিশ মনে করছে। জৈন সম্প্রদায় অবশ্য পুরোপুরি মৃতের বাবা মায়েরই পাশে। জৈন নেতৃবৃন্দের বক্তব্য, আরাধনার বাবা মায়ের ওপর মেয়েকে খুনের দায় বর্তায় না, কারণ তাঁরা তাকে উপবাসে বাধ্য করেননি। তাকে মেরে ফেলার কোনও ইচ্ছে তাঁদের ছিল না। আরাধনার মৃত্যু দুর্ঘটনা বা ভগবানের ইচ্ছা হিসেবে দেখার অনুরোধ করেছেন তাঁরা। মামলাটি প্রত্যাহার করার জন্য দেশজুড়ে জৈন সংগঠনগুলি পুলিশের ওপর চাপ সৃষ্টি করেছে। বিশ্ব হিন্দু পরিষদও দাঁড়িয়েছে তাদের পাশে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
TMC News: বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা
Weather News: উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget