এক্সপ্লোর

হাজারের নোট এখনই নয়, জানালেন শক্তিকান্ত, এটিএম থেকেও প্রয়োজনের বেশি টাকা না তোলার আবেদন

নয়াদিল্লি:  ২৪ ঘণ্টা আগেই জল্পনা শোনা গিয়েছিল, হাজারের নোট ফের ফিরতে চলেছে বাজারে। এক সূত্রের তরফে জানানো হয় সেই পরিকল্পনা মতো নতুন চেহারার হাজারের নোট ছাপানোও শুরু হয়ে গেছে ছাপাখানায়। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে সেই জল্পনায় কার্যত জল ঢেলে কেন্দ্রীয় অর্থ বিষয়ক সচিব শক্তিকান্ত দাস আজ টুইট করে জানিয়ে দিলেন, এখনই বাজারে ফিরছে না গতবছরে বাতিল হয়ে যাওয়া হাজারের নোট। বরং বেশি পরিমাণের পাঁচশো ও ছোট অঙ্কের নোট সরবরাহের ওপর এইমুহূর্তে বেশি জোর দিচ্ছে কেন্দ্র। এছাড়া এটিএম থেকে প্রয়োজনের বেশি টাকা না তোলার আবেদনও টুইট করে বলেছেন শক্তিকান্ত। প্রসঙ্গত, গতকাল কেন্দ্রের এক প্রবীণ আধিকারিক জানান, আরবিআই এবং কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই নতুন চেহারায় বাজারে হাজারের নোট ফিরিয়ে আনার ব্যাপারে ভাবনাচিন্তা করছে।কিন্তু এখন এটাই বোঝা যাচ্ছে না ঠিক কবে এই নোট বাজারে আসছে। আগে জানুয়ারির শুরুতেই এই নোট বাজারে আনার পরিকল্পনা ছিল সরকারের। ওই আধিকারিকের দাবি, হাজারের নোট ছাপানোর ক্ষেত্রে এই বিলম্বের কারণ পাঁচশোর নোটের অধিক চাহিদা। সেই চাহিদা মেটাতে এখন বেশি পরিমাণে পাঁচশোর নোটই ছাপানো হচ্ছে। গতবছর ৮ নভেম্বর দেশকে জাল নোট, দুর্নীতি ও কালো টাকা থেকে মুক্ত করতে  আচমকাই বাজার থেকে কেন্দ্র পাঁচশো ও হাজারের নোট তলে নেয়। তারপর বাজারে আসে নতুন চেহারার পাঁচশো ও দুহাজারের নোট।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget