এক্সপ্লোর

নতুন দল গড়ছেন না, জানালেন মুলায়ম, নেতাজি জিন্দাবাদ, টুইট অখিলেশের

লখনউ: নতুন রাজনৈতিক দল গঠনের জল্পনায় আপাতত জল ঢাললেন মুলায়ম সিংহ যাদব। বললেন, নতুন দল গঠন করছি না। কিছুক্ষণের মধ্যেই অখিলেশের টুইট, নেতাজি জিন্দাবাদ!

তাঁর আশীর্বাদ অখিলেশের সঙ্গে আছে মনে করিয়ে দিয়ে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা জানান, ছেলের কিছু সিদ্ধান্ত তাঁর পছন্দ হয়নি। এদিন সাংবাদিক সম্মেলনে মুলায়ম বলেন, আমি এখনও পর্যন্ত কোনও নতুন দল গঠন করছি না। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, এদিনের সাংবাদিক সম্মেলনেই প্রায় বিলুপ্ত লোক দলকে সঙ্গে নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করবেন ৭৭ বছরের এই প্রবীণ নেতা।

সমাজবাদী পার্টির রাশ নিয়ে যেখানে যাদব পরিবারে অভ্যন্তরীণ কোন্দল চলছে, সেখানে মুলায়ম এদিন বলেন, যেহেতু সে আমার ছেলে, আমার আশীর্বাদ সবসময় অখিলেশের সঙ্গেই থাকবে। তাঁর কিছু সিদ্ধান্তকে আমি সমর্থন না করা সত্বেও তা থাকবে। মুলায়ম যোগ করেন, বাবা-ছেলের এই মতভেদ কতদিন থাকবে, তা কেউ বলতে পারবে না।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে দলের জাতীয় সম্মেলনে মুলায়ম ও তাঁর ভাই শিবপালকে দলের পদ থেকে উৎখাত করেন অখিলেশ। দলের সভাপতির পদ থেকে বাবাকে সরিয়ে নিজে দায়িত্ব নেন অখিলেশ। মুলায়ম জানিয়েছিলেন, অখিলেশ তিনমাসের জন্য ওই পদ নিয়েছে। তারপর সে জানিয়েছে, নিজে থেকে সরে যাবে। যদিও, অখিলেশ তা করেননি।

এরপরই ক্ষুব্ধ মুলায়ম প্রতিক্রিয়ায় অখিলেশকে কটাক্ষ করে বলেছিলেন, যে বাবার হল না, সে কারও হতে পারে না। যদিও, এদিন মুলায়মের গলায় ধরা পড়ল ভিন্ন সুর। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষ মূল্যবৃদ্ধির জাঁতাকলে ফেঁসে রয়েছে। অন্যদিকে, বিজেপি তার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ। এখন সমমনস্ক মানুষের এক হওয়া উচিত।

উল্লেখজনকভাবে, মুলায়মের এই সম্মেলনের কিছুক্ষণের মধ্যেই টুইট করেন অখিলেশ। সেখানে লেখেন, নেতাজি জিন্দাবাদ, সমাজবাদী পার্টি জিন্দাবাদ। তাঁর এই টুইট ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তা হল, ফের কি এক হতে চলেছেন মুলায়ম-অখিলেশ? উত্তর সময়ই দেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget