এক্সপ্লোর

ইভিএম ব্যবহারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি-বিরোধী দলগুলি, জানালেন চন্দ্রবাবু

অমরাবতী: ইলেকট্রনিক ভোটযন্ত্র (ইভিএম) ব্যবহারের বিরুদ্ধে কয়েকটি বিজেপি-বিরোধী দল সু্প্রিম কোর্টে যাবে, গতকাল রাতে রাজধানীতে এনসিপি প্রধান শারদ পওয়ারের বাসভবনে ১৫টি অ-বিজেপি দলের বৈঠকে এমনই স্থির হয়েছে বলে জানালেন চন্দ্রবাবু নাইডু। নিজের দল তেলুগু দেশম পার্টির (টিডিপি) নেতাদের সঙ্গে দৈনিক টেলি কনফারেন্সে এ কথা জানান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। যদিও টিডিপি প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। আগামী নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ বাতিল করে ব্যালটপত্রে ভোটদানের পুরানো ব্যবস্থা ফেরানোর দাবিতে কিছুদিন ধরেই সরব চন্দ্রবাবু। যদিও খোদ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা কয়েকদিন আগে অমরাবতী সফরকালে জানিয়ে দেন, অধিকাংশ দলই ইভিএমে আস্থা প্রকাশ করেছে, কেউ কেউ নিজেদের ‘উদ্দেশ্যপ্রণোদিত বিরোধিতা’র বিষয় করছে ইভিএমকে। দলের সাধারণ কর্মীদের উদ্দেশ্যে চন্দ্রবাবুর বার্তা, বিরোধী দলগুলি প্রাক-নির্বাচনী রফা করে ন্যূনতম একক কর্মসূচি সামনে রেখে এগনোর সিদ্ধান্ত নিয়েছে। টিডিপি সভাপতিকে উদ্ধৃত করে দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী নরেন্দ্র মোদির শাসনের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ ঘনিয়েছে। অযোগ্য লোকজনের হাতে গণতন্ত্র বিপন্ন হবে। জাতীয় দলগুলির সঙ্গে আমাদের আলোচনা সফল হয়েছে। যদিও অন্ধ্রে কংগ্রেসের সঙ্গে টিডিপির প্রাক-নির্বাচনী সমঝোতার সম্ভাবনার ব্যাপারে কিছু বলতে চাননি চন্দ্রবাবু। কংগ্রেস ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তারা লোকসভা ভোট ও মে মাসের নির্ধারিত অন্ধ্র বিধানসভা ভোটে একাই লড়বে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget