এক্সপ্লোর

নোট বাতিলের জের, আর্থিক বৃদ্ধি কমে দাঁড়াল ৭.১ শতাংশ, তিন বছরের সর্বনিম্ন

নয়াদিল্লি: মোদী সরকার যতই দাবি করুক না কেন, ডিমোনেটাইজেশন বা নোট বাতিলের ফলে জোর ধাক্কা খেল ভারতের অর্থনীতি।

সেন্ট্রাল স্ট্যাটিসটিক্স অফিস (সিএসও) দ্বারা সদ্য প্রকাশিত পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি-র বৃদ্ধি ৬.১ শতাংশে নেমে গিয়েছে।

যার জেরে সমগ্র ২০১৬-১৭ অর্থবর্ষের আর্থিক বৃদ্ধির হার নেমেছে ৭.১ শতাংশে, গত তিন বছরে যা সর্বনিম্ন। জানা গিয়েছে, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৭.৫ ও ৮ শতাংশ।

যে সময় মোদী সরকার কেন্দ্রে তিন বছর পূর্ণ হওয়া উদযাপন করছে, ঠিক সেই সময়ে রিপোর্ট বলছে, কৃষিক্ষত্রে প্রভূত উন্নতি হওয়া সত্ত্বেও দেশের উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রগুলির পারফরম্যান্স সবচেয়ে খারাপ। যার ফলস্বরূপ, দেশের আর্থিক বৃদ্ধির হার ধাক্কা খেয়েছে।

পরিসংখ্যান বলছে, গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে উৎপাদন শিল্পের বৃদ্ধির হার আগের অর্থবর্ষের তুলনায় ১২.৭ শতাংশ থেকে নেমে দাঁড়ায় ৫.৩ শতাংশ। শুধু আশার আলো দেখিয়েছে কৃষিক্ষেত্র। আগের অর্থবর্ষের তুলনায় গত অর্থবর্ষে কৃষিক্ষেত্রের বৃদ্ধির হার ছিল ০.৭ শতাংশ ও ৪.৯ শতাংশ।

পরিসংখ্যানবিদদের মতে, এই আর্থিক ধাক্কার নেপথ্যে রয়েছে মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত। কারণ, গত বছরের নভেম্বর মাসে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরের তিন মাসের এই হিসেবই বলে দিচ্ছে, সরকারের সিদ্ধান্তের কী প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে।

বর্তমান পরিসংখ্যানের নিরিখে বিশ্বে সবচেয়ে দ্রুতগতিতে এগিয়ে চলা অর্থনীতি হল চিন। জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে চিনের জিডিপি-র হার হল ৬.৯। সেখানে ভারতের ৬.১। ফলে, এককথায় বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি হওয়া অর্থনীতির তকমা খুইয়ে ফেলল ভারত।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget