এক্সপ্লোর

এবার ঝাড়খণ্ডে বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশিকা জারি

রাঁচি:  উত্তরপ্রদেশে বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশিকা জারির পর, ভারতের আর এক বিজেপি শাসিত রাজ্য ঝাড়খণ্ডেও একই নির্দেশ জারি হল। ঝাড়খণ্ডের সমস্ত বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে, তারমধ্যে সমস্ত বেআইনি কসাইখানাগুলোকে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে লাইসেন্স নিতে হবে, না হলে ব্যবসা বন্ধের সম্মুখীন হতে হবে, জানিয়ে দিয়েছে প্রশাসন। সোমবারই ঝাড়খণ্ড সরকারের প্রিন্সিপ্যাল সেক্রেটারি এসকেজি রাহাতে এই সংক্রান্ত একটি নয়া নির্দেশিকা তৈরি করে রাজ্যের সমস্ত ডেপুটি কমিশনার, এসপি এবং পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এমনকি প্রত্যেককে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের এলাকার সমস্ত বেআইনি কসাইখানা যেন অবিলম্বে বন্ধ করা হয় সেদিকে বিশেষ নজর দিতে। সম্প্রতি ফুড সেফ্টি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথোরিটি অফ ইন্ডিয়া সারা দেশে ৬২টি কসাইখানাকে লাইসেন্স দিয়েছে। সূত্রের খবর, তারমধ্যে একটিও ঝড়খণ্ডের অন্তর্গত নয়। তবে রাঁচি পুরসভা কয়েকটি কসাইখানাকে লাইসেন্স প্রদান করেছে বলে জানা গিয়েছে। এই নয়া নির্দেশিকার ফলে যেসমস্ত ব্যবসায়ী যারা খাসির মাংস এবং চিকেন বিক্রির সঙ্গে যুক্ত তাদের পুর কর্তৃপক্ষের থেকে লাইসেন্স নিতে হবে। কিন্তু যে সমস্ত ব্যক্তি গরু ও মহিষের মাংস বিক্রির সঙ্গে যুক্ত, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। প্রসঙ্গত, ২০০৪-০৫ সালে একবার ঝাড়খণ্ড সরকার বেআইনি কসাইখানাগুলো বন্ধের নির্দেশ দিয়েছিল। আইন না মানলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছিল। রাঁচি পুরসভার ডেপুটি মেয়র সঞ্জীব বিজয়বর্গীয়র দাবি, রাজ্যের বেশিরভাগ কসাইখানাই লাইসেন্স না নিয়ে বেআইনি ভাবে গোহত্যা করে গোমাংস বিক্রি করছে। এগুলোই অবিলম্বে বন্ধ করা তাঁদের প্রধান লক্ষ্য।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget