এক্সপ্লোর

রাজনের পর এবার মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার বরখাস্তের দাবি সুব্রহ্মণ্যম স্বামীর

নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের পর এবার মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা (সিইএ) অরবিন্দ সুব্রহ্মণ্যমের পালা। আরেক শীর্ষস্থানীয় আমলার বরখাস্তের দাবি নিয়ে সরব হলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। ঠিক যেভাবে রাজনকে আক্রমণ করেছিলেন, তেমন ভাবেই এবার অরবিন্দকে আক্রমণ করলেন স্বামী। অরবিন্দকেও ‘কংগ্রেস ঘনিষ্ঠ’ বলে কটাক্ষ করে তাঁর বরখাস্তের দাবি তুললেন এই বিজেপি নেতা। স্বামীর দাবি, আন্তর্জাতিক স্তরে ভারতের ‘বদনাম’ করে বেরিয়েছেন অরবিন্দ। পাশাপাশি, বর্তমান সিইএ-র বিরুদ্ধে পণ্য পরিষেবা কর (জিএসটি) নিয়ে কংগ্রেসের অবস্থানকে সমর্থন করার অভিযোগ তোলেন স্বামী। সম্প্রতি, ট্যুইটারে অরবিন্দকে আক্রমণ করে স্বামী লেখেন, ২০১৩ সালের ১৩ মার্চ, কে বলেছিলেন, ভারতের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থাগ্রহণ করা উচিত? তিনি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অরবিন্দ সুব্রহ্মণ্যম। তাঁকে বরখাস্ত করুন। আরেকটি ট্যুইটে তিনি লেখেন, কে জিএসটি নিয়ে কংগ্রেসের হাত মজবুত করেছে? ওয়াশিংটন ডিসি থেকে আসা জেটলির অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ। কিন্তু, কেন এই আক্রমণ? স্বামীর দাবি, রাজনের মতো অরবিন্দও মার্কিন গ্রিনকার্ড হোল্ডার। তিনি বলেন, উনি তো আমেরিকায় কাজ করেন। তিনি গ্রিনকার্ড অধিকারীও। স্বামী যোগ করেন, আমি জানি না, উনি ভারতীয় নাগরিক কি না। বিজেপি নেতার অভিযোগ, ওষুধের কোম্পানিগুলির একটি ইস্যু নিয়ে মার্কিন কংগ্রেসের কমিটিতে বক্তব্য রাখতে গিয়ে অরবিন্দ বলেছিলেন, আমেরিকার কথা অনুযায়ী ভারত কাজ করছে না। তাই বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লুটিও)-তে তাদের শিক্ষা দেওয়া দরকার! স্বামীর প্রশ্ন, কী করে এমন একজনকে এদেশে উপদষ্টা করা হয়? এখানেই থেমে না থেকে স্বামীর আরও দাবি, ভারত সরকার তাঁকে নিয়োগ করার পর এই অরবিন্দ অর্থমন্ত্রককে জানিয়েছিলেন, জিএসটি বিল নিয়ে কংগ্রেস যে শর্ত রেখেছে, তা যুক্তিযোগ্য। এরপরই স্বামী বলেন, এধরনের মানুষ আমাদের সরকারকে ফেলে দিতে পারে। দুবছর পার হয়েছে। এবার সময় হয়েছে (ওঁকে বিদায় করার) বলেও জানান স্বামী। বস্তুত কয়েকদিন আগেই স্বামী জানিয়েছিলেন, তাঁর কাছে ২৭ জনের (আমলা) তালিকা রয়েছে। যাঁরা বিভিন্ন সরকারি দফতরে কাজ করছেন অথচ ‘টিডিকে’-ঘেঁষা। (এখানে বলে রাখা প্রয়োজন, ট্যুইটারে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে রামায়ণের চরিত্র তাড়কা রাক্ষসীর সঙ্গে তুলনা করে থাকেন স্বামী। তাড়কাকেই সংক্ষিপ্তভাবে টিডিকে বলে সম্বোধন এই বিজেপি নেতা)। অরবিন্দের পাশাপাশি, ফের রাজনকেও একহাত নেন স্বামী। তাঁর ইস্তফা দেওয়ার প্রসঙ্গকে কটাক্ষ করে স্বামী বলেন, ‘উনি দ্বিতীয় বার ওই পদে আসীন হতেন কি না তা কারও জানা নেই। ফলে, উনি যদি ইস্তফা দিয়ে নিজের আত্মসম্মান রক্ষা করছেন বলে ভেবে থাকেন, তাহলে তা ভাবতেই পারেন। আমার কোনও আপত্তি নেই।’  

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget