এক্সপ্লোর

শত্রুপক্ষের ড্রোন, বিমান গুলি করে নামানোর ক্ষমতা দেওয়া হতে পারে এনএসজি, সিআইএসএফ-কে

নয়াদিল্লি: সন্ত্রাসবাদী হামলা রুখতে ড্রোন, গ্লাইডারের মতো উড়ন্ত বস্তুগুলিকে গুলি করে নামানোর ক্ষমতা দেওয়া হতে পারে এনএসজি, সিআইএসএফ-কে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনই খবর। এক আধিকারিক বলেছেন, স্বল্প উচ্চতায় ওড়ে এমন চালকবিহীন বস্তুগুলির মাধ্যমে যাতে সন্ত্রাসবাদী হামলা চালানো যেতে না পারে, তার জন্য নীতি প্রণয়নের কাজ চলছে। সম্প্রতি বিমানবাহিনী, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, সিআইএসএফ এবং অন্যান্য নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্র সচিব। সেই বৈঠকে চালকবিহীন বিমান এবং স্বল্প উচ্চতায় ওড়া বস্তুগুলির বিষয়ে নীতি প্রণয়ন নিয়ে আলোচনা হয়েছে। এই সংক্রান্ত খসড়া তৈরির কাজ প্রায় শেষ। এ মাসেই খসড়া প্রকাশ করে এ বিষয়ে সবার মতামত জানতে চাওয়া হবে। সম্প্রতি দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আকাশে অজানা বস্তু উড়তে দেখা গিয়েছিল। এর জেরে আতঙ্ক ছড়ায়। সীমান্ত অঞ্চলের আকাশেও একই ধরনের উড়ন্ত বস্তুর দেখা মিলেছে। সন্ত্রাসবাদীরা যাতে যাতে ড্রোন বা গ্লাইডারের মাধ্যমে হামলা চালাতে না পারে, সেটা নিশ্চিত করার জন্যই সিআইএসএফ ও এনএসজি-র হাতে বিশেষ ক্ষমতা দেওয়ার কথা ভাবছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই দুই বাহিনীকে ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমও দেওয়া হতে পারে। এর মধ্যে রাডার, রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার, ডিটেক্টর থাকবে। ফলে সহজেই উড়ন্ত বস্তুগুলির উপর নজরদারি চালানো যাবে। এখনও দেশে ড্রোন বা স্বল্প উচ্চতায় ওড়া অন্যান্য বস্তুগুলির বিষয়ে কোনও নীতি তৈরি করা হয়নি। সেই কারণেই সীমান্ত অঞ্চলের নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাও জোরদার করার জন্য এ বিষয়ে নীতি প্রণয়ন করা হচ্ছে। এই নীতি প্রণয়ন করা হলে ড্রোণের অনুমতি এবং অপপ্রয়োগের ক্ষেত্রে শাস্তি ও জরিমানার বিষয়টি নির্ধারিত হবে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget