এক্সপ্লোর

সপ্তদশ লোকসভায় স্পিকার নির্বাচিত হলেন রাজস্থানের বিজেপি সাংসদ ওম বিড়লা, সব রকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

“ওম বিড়লা একজন তৃণমূল স্তরের নেতা। রাজনৈতিক ব্যক্তিত্বের থেকেও তাঁর বড় পরিচয়, তিনি একজন সমাজকর্মী। যখনই সামাজিক সঙ্কট দেখেছেন, সবার আগে ঝাপিয়ে পড়েছেন।”

নয়াদিল্লি: বুধবার সপ্তদশ লোকসভায় শাসক-বিরোধী সর্বসম্মতিতে স্পিকার নির্বাচিত হলেন রাজস্থানের কোটা থেকে জয়ী বিজেপি সাংসদ ওম বিড়লা। বিগত এক দশকে লোকসভায় স্পিকার পদে নির্বাচিত হয়েছিলেন দুই মহিলা সাংসদ। প্রথম জন মীরা কুমার এবং দ্বিতীয় জন সুমিত্রা মহাজন। এবার আর সেই ট্র্যাডিশন অনুসরণ করা হয়নি। এদিন মোদি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওম বিড়লাকেই লোকসভার অধ্যক্ষ পদের জন্য প্রস্তাব করে কেন্দ্রের শাসক দল। কংগ্রেস, ডিএমকে ও তৃণমূলের মতো বড় দলগুলো ৫৬ বছরের এই বিজেপি সাংসদের অধ্যক্ষ পদে বসার সেই প্রস্তাবকে সমর্থনও করে। যার ফলে কোনও বাধা ছাড়াই স্পিকারের পদে বসতে সক্ষম হন ওম বিড়লা।

নতুন অধ্যক্ষ নির্বাচনের পর তাঁকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নবনির্বাচিত অধ্যক্ষ ওম বিড়লার পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, “ওম বিড়লা একজন তৃণমূল স্তরের নেতা। রাজনৈতিক ব্যক্তিত্বের থেকেও তাঁর বড় পরিচয়, তিনি একজন সমাজকর্মী। যখনই সামাজিক সঙ্কট দেখেছেন, সবার আগে ঝাঁপিয়ে পড়েছেন।”

নরেন্দ্র মোদি আরও বলেন,  “গুজরাতের ভূমিকম্পের সময় তিনি সমাজসেবার কাজ করেছেন। কেদারনাথেও গিয়েছেন। সঙ্কটে মানুষের পাশে থেকেছেন। কোটায় প্রবল শীতে ঘরে ঘরে কম্বল বিতরণ করেছেন তিনি। গরিব মানুষের মুখে আহার তুলে দিয়েছেন। ‘পরিধান’ যোজনা করে বস্ত্রহীনদের বস্ত্র দিয়েছেন।” মোদির কথায়, নবনির্বাচিত অধ্যক্ষ জনআন্দোলনের থেকেও বেশি জনসেবায় নিজেকে নিয়োজিত করেছেন। প্রধানমন্ত্রীর বিশ্বাস, ওম বিড়লা আজ থেকে যে পদে বসলেন, সেই কাজ দায়িত্বের সঙ্গে পালন করবেন।  বুধবার লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নতুন অধ্যক্ষকে আশ্বস্ত করেন, তাঁর কাজ সহজ করার জন্য সর্বদা চেষ্টা করবেন। তিনি এও বলেন, যদি কখনও শাসক তাঁর দায়িত্ব কর্তব্য থেকে সরে আসে, সেক্ষেত্রে প্রয়োজনে কঠোর হতেও যেন স্পিকার দ্বিতীয়বার না ভাবেন।

প্রসঙ্গত, ওম বিড়লা সর্বপ্রথম ২০০৩ সালে রাজস্থানের বিধানসভায় বিধায়ক হিসেবে নির্বাচিত হন। এরপর ২০০৮ ও ২০১৩ সালেও বিধানসভার সদস্য ছিলেন তিনি। ২০১৪ সালে প্রথম লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও রাজস্থানের কোটা থেকে বিজেপি প্রার্থী হন তিনি এবং এবারও কংগ্রেস প্রার্থীকে হারিয় বিজয়ী হন। ষোড়শ লোকসভার  পরিসংখ্যান অনুযায়ী গতবার সংসদে তাঁর উপস্থিতির হার ছিল ৮৬ শতাংশ। সেই সমস্ত সাংসদদের মধ্যে ওম বিড়লা ছিলেন অন্যতম যারা লোকসভায় দেড়শোর বেশি বিতর্কে সামিল হয়েছেন। সংসদে ৬৭১টি প্রশ্নও করেছেন এই বিজেপি সাংসদ। দ্বিতীয়বার পুনর্নিবাচিত হয়ে আসার পর এবার তিনি স্পিকারের পদে বসলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget