এক্সপ্লোর

লোকসভার স্পিকার পদের জন্য এনডিএ প্রার্থী ওম বিড়লা, বুধবারই নির্বাচন, সমর্থন কংগ্রেস-ইউপিএর

এআইএডিএমকে সহ অন্যান্য এনডিএ শরিক দলগুলি ছাড়াও ওয়াইএসআর কংগ্রেস, বিজু জনতা দলেরও বিড়লার মনোনয়নে সমর্থন আছে। স্বাভাবিক ভাবেই সপ্তদশ লোকসভার স্পিকারের চেয়ারে ওম বিড়লার বসা এখন সময়ের অপেক্ষা।

নয়াদিল্লি: সপ্তদশ লোকসভায় স্পিকার পদে এনডিএ মনোনয়ন দিল ওম বিড়লাকে। লোকসভা সেক্রেটারিয়েটকে স্পিকার পদের জন্য দু’বারের বিজেপি সাংসদ ওম বিড়লার নাম প্রস্তাব করেছে বিজেপি। এআইএডিএমকে সহ অন্যান্য এনডিএ শরিক দলগুলি ছাড়াও ওয়াইএসআর কংগ্রেস, বিজু জনতা দলেরও বিড়লার মনোনয়নে সমর্থন আছে। কংগ্রেস ও ইউপিএ-র বাকি শরিকরাও বিড়লাকে স্পিকার পদে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরি একথা জানিয়েছেন। ফলে রাজস্থানের কোটা-বুন্দি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিড়লার বিনা লড়াইয়ে স্পিকার হওয়া একপ্রকার নিশ্চিত। বুধবারই তাঁকে স্পিকার করার প্রস্তাবটি পেশ হতে চলেছে নিম্নকক্ষে। যদিও ডেপুটি স্পিকার ঠিক করার ব্যাপারে কংগ্রেস কী করবে, কিছু জানায়নি। দলীয় সূত্রের খবর, রাজস্থানের কোটা-বুন্দির সাংসদ ওম বিড়লার নাম স্পিকার পদের জন্য পছন্দ করেছেন প্রধানমন্ত্রীই। বুধবারই এই পদের চূড়ান্ত নির্বাচন। বিরোধী পক্ষের তরফে এখনও কোনও নাম প্রস্তাব করা হয়নি। ৫৭ বছরের ওম বিড়লা রাজস্থান থেকে তিনবার বিধায়ক হয়েছেন, দুবার সাংসদ হয়েছেন। সাধারণত অভিজ্ঞ, বর্ষীয়ান নেতাদের নামই স্পিকারের চেয়ারের জন্য উঠে আসে। তবে এক-দুই বারের মনোনীত সাংসদরাও যে এই চেয়ারে বসেননি তা নয়। ২০০২ সালে প্রথমবার সাংসদ হয়েই স্পিকার হন মনোহর যোশী।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget